আমাদের কথা খুঁজে নিন

   

সময়রে কাছে বৈশাখের চিঠি

সুন্দরের কাছেই সব দায় ভার
প্রিয় সময় , পত্রের শুরুতে তোমার পা স্পর্শ করে শ্রদ্ধা নিবেদন করার প্রবল আকাংখা ছিল মনে । কিন্তু তা আমার বিশ্বাসের সমান্তরাল না হওয়ায় সম্ভব হলো না । তবে শান্তির বানী সালাম জানিও। শতকোটি মানুষ প্রতিনিয়ত তোমাকে এ শান্তির বানী শুনালেও কখনোই হয়তোবা তুমি শান্ত হও না। অশান্ত গতিতে বেসামাল ছুটে চলাই তোমার অভ্যাস ।

একটি কোমল শিশুকে স্ব-বেগে বার্ধ্যক্য থেকে অজানার ঠিকানায় সমাহিত করে তাকে পূর্ব পুরুষ করো ঠিকই ; কিন্তু তুমি কখনোই পূর্ব হওনা থাকো স্থায়ী-বর্তমান পরসমাচার এই যে, আমি যখন তোমাকে এই পত্র লেখার মনস্থির করেছি তখন তুমি আমার চেতনায় নববর্ষের টুকরো টুকরো রঙিন স্মৃতির আলোক প্রক্ষেপন করছিলে। যেখানে আমি বৈশাখের প্রানের মেলায় মিশেছিলাম,আমরা তোমাকে নমষ্কার জানিয়ে একটি সুন্দর দিনের আহ্বানে শুরু করেছিলাম স্নিগ্ধ সকাল । প্রিয় সময়, তুমি অনেক বিশাল ; তোমার বিশালতার দু’এক খন্ড প্রাপ্তি আমাদের জীবনে যে কি স্থায়ী আনন্দ -বেদনা গেঁথে দেয় তা তোমার জানা। সম্রাট আকবর তার রাষ্ট্রিয় পুঁজির স্বচ্ছ গানিতিক সঞ্চারনের জন্য তোমার কাছ থেকে চেয়ে নিয়েছিল বৈশাখ সামষ্টিক বর্ষ পুঞ্জি। আজ পুঁজির সঞ্চারনের জন্য হয়তো বা আকবরী এই বর্ষ পুঞ্জির ব্যাবহার হয় না ।

তবে এই বৈশাখকে তুমি আমাদের মন-মগজের উষ্নোতম স্থানে আসন করে দিয়েছো । তুমি বৈশাখকে করেছো বার্ষিক প্রার্থনার মহা মন্ডপ; আমাদের গীতি কাব্যের একটি পবিত্র লগ্নো। যে লগ্নে কোটি কোটি আত্না একত্রিত হয় মানুষের চির কল্যান কামনায়। এই বৈশাখেই অবুঝ বালক - বালিকারা জনকের দ্বীর্ঘ আঙ্গলী ধরে ঘুরে বেড়ায় বটতলার মেলা থেকে ঘাটের মেলায়। নগরদোলার দু’একটি দোলায় যে বিশ্ব বিজয়ের স্বপ্নে বিভোর থাকতে থাকতে হারিয়ে যায় সূর্যহীন অন্ধকারে।

এ বৈশাখেই অসংখ্য তরুন তরুনী আল্পনার রঙের মতো রঙিন হয় তারন্যে । প্রেয়সীর শাড়ী মোড়া বাহু আলিঙ্গন করে শহরের উৎসব মঞ্চ থেকে ঘরের আঙিনায় পৌঁছার আগেই বার বার উঁকি দেয় একে অপরের বিশ্বাসের আঙ্গিনায়;ভালবাসার চৈাকাটে। প্রিয় সময়, তোমার দেয়া কোন এক বৈশাখেই জয় জয় জননী কন্ঠে ধরে ভাল বেসেছিলাম আমার জননী মাতৃ ভুমিকে। কিন্তু সেই বৈশাখের সন্ধাতেই হারিয়েছিলাম অনেক সুখ, প্রিয় মানুষের হাসি,শোকের কালবৈশাখীতে। আজ আমি তোমার বৈশাখের সব রঙ হারিয়ে পরবাসে।

তুমি ভালো থেকো সময়। সুন্দরের জন্য যেন বেঁচে থাকে তোমার বৈশাখ। ইতি তোমার বৈশাখী প্রভাতের পান্থ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।