মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
চট্টগামের পটিয়া আল্লাই কাগজি পাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল হক আল্লাই (৭৪) গত ২৪ জানুয়ারী বৃহষ্পতিবার সকাল পৌনে ১০টায় নগরীর সেন্টার পয়েন্ট হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মিঃ আব্দুল হক জঙ্গলখাইন ইউনিয়নের চেয়ারম্যান ও ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। একাধিক এতিমখানার প্রতিষ্ঠাতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্টপোষক ছিলেন তিনি। এছাড়া পটিয়া ক্লাবসহ কয়েকটি সংগঠনের আজীবন সদস্য ও ১০/১২টি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তিনি ইন্দ্রপোল আল্লাই সল্ট ক্রাশিং মিল ও ফজলুল হক ব্রিকসের স্বত্বাধিকারী।
তার মৃত্যুতে উপজেলা নিবাহী কর্মকর্তা ও পটিয়া অফিসার্স ক্লাবের সভাপতি, পটিয়া পৌরসভার চেয়ারম্যান, ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ জেলার সভাপতি, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি, পটিয়া পৌরসভার কমিশনারগণ, বিএনপি ও আওয়ামী লিগের নেতৃবৃন্দ, পটিয়া ক্লাব, রাইফেল ক্লাব, আবাহনী ক্লাব, মোহামেডান ক্লাব, ব্রাদার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
বৃহষ্পতিবার বাদ মাগরিব আল্লাই আমান আলী জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় আল্লাই আশরাফ আলী মাদ্রাসা প্রাঙ্গণে। উভয় জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পরে তাকে আল্লাই আশরাফ আলী মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার কবরে বিভিন্ন সংগঠনর পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
মরহুম আব্দুল হকের জিয়াফত আগামী ২৮ জানুয়ারী সোমবার বাদ মাগরিব তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে। এতে তার শুভানুধ্যায়ীদর উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।