আমাদের কথা খুঁজে নিন

   

ছুচো (চিকা) মারার গল্প!(ক্লোজআপহাসি)

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

বয়স তখন কত হবে? ১০ কিংন্বা ১১। পাড়ার দুষ্ট ছেলেদের সাথে ছিল নিবিড় বন্ধুত্ব। আমার একবার শখ হলো - রাতে ইদুর মারবো। রেল কলোনীর গুপচির মধ্যে প্রচুর ইদুর সন্ধ্যার পর দৌড়াতো। সুতরাং শিকার পাওয়া কোন সমস্যা ছিল না।

একরাতে আমরা বেড়িয়ে পড়লাম শিকারে। মারলামও কয়টা। বেশ বীরদর্পে রাস্তার উপরে এনে রাখলাম। সেই সময় একজন বয়স্ক মানুষ দেখে বললো - বাবারা, এগুলো তো চিকা। বুঝলাম বাসায় আসার পর।

বিশ্রী গন্ধ। জঘন্য। এর পর জানলাম সাপও চিকা খায় না। সেই শিক্ষার পর আর কখনও চিকা মারিনি। তবে - মাঝে সাঝে ভুলে পা দিয়ে মারাইনি ...সেই নিশ্চয়তা দিতে পারবো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।