আমাদের কথা খুঁজে নিন

   

আমার লেখা একটা প্রেমপত্র (২৬ তারিখ একজনকে দিতে চাচ্ছি)

জামাত-শিবির দূরে গিয়া মর! একটা মেয়েকে ভাল লাগে। প্রাপোজ করবো ভাবছি। কিইবা আর হবে? হয়ত একটা থাপ্পড় খাবো, এর বেশি তো কিছু হবে না। আপনারা আমার জন্য একটু দোয়া কইরেন। আমার হাটু কাপছে।

ভয়ে না শীতে। তাকে দেয়ার জন্য যে পত্র খানি লিখেছি, সেটা অবিক্রিত অবস্থায় ( নাম-ঠিকানা একটু সেন্সর করে) তুলে ধরলাম। দেখেন তো কি মনে হয়.... রাজি হবে? ..... .... ... .. . __ ___ ____ _____ বরাবর, সামিরা ইশরাত জামান বিনতে আবু নূর সুফিয়ান (নিধী) ৩য় তলা বাড়ি নং ২১ ^*%৳*^*% রোড ৳^%#৳%^*^ ফরিদপুর। বিষয়ঃ আপনার ভালবাসা অর্জনের নিমিত্বে আবেদন পত্র। জনাবা, আস-সালামু-ওয়ালাইকুম।

আমি আপনার কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে দাড়ানো এক অনিয়মিত দর্শক। এতদ্বারা আপনাকে অবহিত করছি যে গত ১৭ তারিখ আপনার বাসার পাশের এক পোলার মারফত জানতে পারলাম বেশ কিছুদিন যাবৎ আপনার হৃদয়ের ঘরটা খালি আছে। উইথ ডিউ রিসপেক্ট, আমি সেই ঘরে স্থান পাওয়ার জন্য একজন প্রার্থী। আপনার প্রতিবেশী ঐ পোলার (যে আবার আমার বন্ধু) নিকট থেকে আরও জানতে পারলাম, আপনার চেহারা আর কন্ঠের মত ব্যবহারও নাকি মিষ্টি। এই মিষ্টি ব্যবহারের দোহাই দিয়ে আপনার বিবেচনার জন্য আমার বায়োডাটা, যাবতীয় তথ্য এবং দরকারি সার্টিফিকেট সমুহ পেশ করলাম।

আপনার সুন্দর হাসির দোহাই, আপনার সুবিবেচনার আশা করব। বিনীত মোঃ #%^৳ঁ% ৳^(% * *^* ফরিদপুর ♦জীবন-বৃত্তান্ত♦ ১) নামঃ মোঃ #%^৳ঁ% ৳^(% * *^* (প্রিন্স হেক্টর) ২) ঠিকানাঃ ঁ(^*%**, (*(%*(ঁ, ((^*৳%@% , ফরিদপুর ৩) বয়সঃ এখনও বিয়ের বয়স হয় নাই, তবে প্রেম তো বয়স মানে না, তাই না? ৪) উচ্চতাঃ ঐভাবে এখনও মাপি নাই, তবে কুব্বাত কাকার চায়ের দোকানের পাশের লিচু গাছ আমার বুক পর্যন্ত নাগাল পায়। ৫) ওজনঃ ছোট খাট হাতির বাচ্চার সমান হবে হয়তো। ৬) শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার ইঞ্জিনিয়ার আন্ডার কন্ষ্ট্রাকশন। ৭) মান্থলি ইনকামঃ আব্বায় খুশি হইয়া যা দেয়।

৮) পুলিশ রেকর্ডঃ ফকফকা ক্লিয়ার। ৯) প্রিয় নায়কঃ এম এ জলিল (অনন্ত), কাজী মারুফ, টেলি সামাদ, ডিপজল, ইমরান হাশমি, এরিক বানা। ১০) প্রিয় নায়িকাঃ শাকিব খান, ময়ুরী, মালিকা শারাফাত, শার্লিন চোপড়া, সানি লিওন, জেসিকা এ্যালবা, মেগান ফক্স। ১১) অন্যান্যঃ ♣ সপ্তায় ৭ দিন গোসল করি। (৩দিন সাবান সহকারে) ♣ সকালে ও রাত্রে মোট দুইবার দাত ব্রাশ করি।

♣ নাক ডাকি না। (আমার বিশ্বাস) ♣ মাসে তিনবার হাত পায়ের নখ কাটি। ♣ মদ-গাজা খাইনা, সিগারেটে খুব বেশি আসক্তি নাই। ♣ মাইনকা চিপায় না পড়লে মিথ্যা বলি না। ১২) বিশেষ যোগ্যতাঃ ♠ থালা-বাসন ধুতে পারি ♠ মেয়েদের যেকোন বিষয়ে ভাল প্রশংসা করতে পারি।

♠ ঘন্টার পর ঘন্টা বিরক্তি ছাড়াই অপেক্ষা করতে পারি। ♠ চরম অখাদ্য খেয়েও হজম করতে পারি, প্রশংসাও করি। ♠ গান গাইতে পারি। (তবে কেউ শুনতে চায় না) ১৩) অভিজ্ঞতাঃ প্রেম-ভালবাসায় একদম অনভিজ্ঞ। তবে আপনি সুযোগ দিলে আই উইল গিভ মাই বেষ্ট।

১৪) সংযুক্তিঃ ○ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। ○ এস.এস.সির সার্টিফিকেট (ফটোকপি) ○ চারিত্রিক সনদপত্র ○ শারিরীক সুস্থতার অনুকুলে মেডিকেল সার্টিফিকেট। ○ আমার প্রপোজ হিষ্টোরি ○ আমার ব্রেক-আপ হিষ্টোরি ○ একটা গোলাপ ফুল ○ একটা চকলেট বক্স তো জনাবা এই আবেদনকারির আবেদন পত্র ঠান্ডা মাথায় যত্ন সহকারে বিবেচনা করবেন, এবং পত্রের অনুকুলে রায় দিয়ে বাধিত করবেন আশা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.