আমাদের কথা খুঁজে নিন

   

রাতভর অভিযান চালিয়ে ৩৪ শিবির নেতাকর্মী গ্রেপ্তার

রাতভর অভিযান চালিয়ে বন্দর নগরী চট্রগ্রামের চন্দনপুরা এলাকায় শিবিরের কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ অভিযান সোমবার দিনগত রাত আড়াইটা থেকে ভোর ৬টা পর্যন্ত চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সোহেল ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল আমিন রয়েছেন।

এসময় শিবিরের কার্যালয় হিসেবে পরিচিত মেসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় মেস থেকে লিফলেট, বইপত্র, ডায়েরি ও লাঠি উদ্ধার করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.