আমাদের কথা খুঁজে নিন

   

ডেঙ্গুতে সমস্যা নেই রনভীরের!

ডেঙ্গু আক্রানত্ম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 'ব্যান্ড বাজা বারাত' খ্যাত বলিউড অভিনেতা রনভীর সিং। দুর্গাপুরে আলী আব্বাস জাফরের 'গুণ্ডা' ছবির শুটিং করতে গিয়ে হঠাৎই জ্বরে আক্রান্ত হন তিনি। তবে গা করেননি মোটেই। পরিচালককে বিপদে ফেলতে চাননি হিরো। তাই জ্বর নিয়েই অভিনয় চালিয়ে যাচ্ছিলেন।

অবশেষে ইনফেকশন হয়ে ঠাই হয়েছে মুম্বাইয়ের সুবুরবন হাসপাতালে।

গুণ্ডা ছবির প্রযোজক সংস্থা ইয়াস রাজ ফিলস সূত্রে তার এ বিমারের কথা জানা গেছে। তারা আশা করছেন নায়ক শিঘ্রই আরোগ্য লাভ করবেন। না হলে যে সব সিডিউল গোলমাল হয়ে যাবে। তবে তার যে অবস্থা তাতে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নন কতদিন তাকে এখানে থাকতে হবে।

তবে রনভীর জানিয়ে দিয়েছেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও মাঝে মাঝে কিছু কাজ এগিয়ে নিতে তার আপত্তি নেই। শুধু শরীরে একটু জোর পেলেই হবে। রনভীরের এ মনোবল দেখে হাসপাতালের ডাক্তার-নার্সরা শুধু আশ্চর্যই হননি, তারা আশাবাদী শিঘ্রই হিরো ডেঙ্গুকেও পরাস্থ করতে পারবেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।