আমাদের কথা খুঁজে নিন

   

ডেঙ্গুতে আক্রান্ত রণবীর সিং

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, কিছুদিন ধরে কলকাতার কাছাকাছি দুর্গাপুরে পরবর্তী সিনেমা ‘গুন্ডে’র শুটিং করছিলেন রণবীর। এমনকি জ্বর নিয়েও শুটিং চালিয়ে গেছেন তিনি, যাতে শিডিউল পিছিয়ে না যায় এবং নির্মাণ পরিকল্পনায় ব্যঘাত না ঘটে।
এরপর রণবীর মুম্বাইয়ে ফিরে এসে পরীক্ষা করানোর পর জানতে পারেন ডেঙ্গুতে ভুগছেন তিনি। তাই তাকে তখনই হাসপাতালে ভর্তি করা হয়। কবে নাগাদ আবার শুটিংয়ে ফিরবেন তিনি সে বিষয়ে নিশ্চিত করে জানা যায়নি এখনও।


অন্যদিকে রণবীরের অসুস্থতার কারণে পিছিয়ে গেছে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘রামলীলা’-র মিউজিক লঞ্চ। পূর্ব নির্ধারিত তারিখে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর মিউজিক লঞ্চ করা হবে না।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এ বিষয়ে জানায়, ‘রামলীলা’ সিনেমাটির এক সূত্র বলেছে, “সিনেমাটির মিউজিক লঞ্চ অনুষ্ঠান পিছিয়ে নেওয়া হয়েছে। খুব সম্ভবত ২৬ অক্টোবর অনুষ্ঠানটির আয়োজন করা হবে। রণবীর সিংয়ের অসুস্থতার কারণে অনুষ্ঠানটি পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন সঞ্জয় লীলা বনসালি।


‘রামলীলা’ সিনেমায় রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটি মুক্তি পাবে ১৫ নভেম্বর ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।