আমাদের কথা খুঁজে নিন

   

আমার ক্যামেরা ও আমার গ্রাম (ছবি ব্লগ) আপডেটেড

একজন অত্যাধুনিক পাগল

গ্রামে যাই না কয়েক বছর হল, তবে সপ্তাহ খানেক আগে আমি বাদে আমার পরিবারের সকলেই গ্রামে গিয়ে ঘুরে আসল। ছোট বোনকে বলেছিলাম ছবি তুলে নিয়ে আসবি। যেই কথা সেই কাজ। ও খুব সুন্দর করে কিছু ছবি তুলে নিয়ে আসছে। ছবি গুলো আমার খুব ভাল লেগেছে।

তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার মনে হয় আপনাদেরও খুব ভাল লাগবে। ও, তার আগে একটু আমার গ্রাম সম্পর্কে ধারনা দিয়ে নেই। আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ। নির্জন একটা গ্রাম পায়ে হাটা মেঠ পথ।

সর্বত্র পানিতে থই থই। বলতে গেলে বিলের মাঝে একটা গ্রাম। মেঠ পথে হাটার সময় কানে হু হু শব্দ করে বাতাস লাগে। বিদ্যুত নেই তবে আধুনিকতার ছোয়া দেশে এখন এত বেশি যে, এখন মোবাইল ও সোলারের কিছুটা দেখা পাওয়া যায়। কাচা রাস্তা পায়ে হাটা পথ।

যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। তবে একটা হাই স্কুল আর বাজার বা হাট আছে প্রায় এক মাইল দূরে। সর্বপরি বুজতেই পারছেন আমার গ্রামটা গ্রামীন দিক থেকে একবারে আদর্শ। এবং আমি আমার গ্রাম নিয়ে গর্বিত। আর গ্রামের সৌন্দর্য একটু পরে ছবিতেই বুজতে পারবেন।

কিবোর্ড নষ্ট তাই চন্দ্রবিন্দু দিতে পারি নাই যার যার মত করে দিয়ে নিবেন। সবগুলো ছবি দেখতে এই লিংকে যান গুগল ড্রাইভে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.