আমাদের কথা খুঁজে নিন

   

কতকগুলো অশ্রু ঝড়ে যায় নিরবে তোমার আমার আঙিনায়

আমার আমি কে খুঁজি
কতকগুলো অশ্রু ঝড়ে যায় নিরবে তোমার আমার আঙিনায় যা দেখিতে পাই না ব্যস্ততার তাগিদায়। কতকগুলো কষ্ট দানা বেধে জমে থাকে সকলের গৃহ কোনে যা আমাদের চোখ দৃষ্টি থেকে আড়াল হয়ে যায় সুখের তাগিদায়। তুমি আমি এতই ব্যস্ত আমাদের কর্মের চাহিদায় যাতে করে ছানি পড়ে যায় আমাদের চোখের সিমানায়। তাইতো দেখিতে পাই না সত্যের সুন্দর আলো সারাদিন ঘুরে ফিরে খুজে পাই আলেয়ার আলো। যার দিকে ছুটতে গিয়ে হয়ে যাই পথভ্রান্ত সাময়িক সময় নিয়ে আসা এই জীবনে রং মেখে এমন সং সেজে রয়েছি সকলে ,এমনি করে যেন ভূলে বসে আছি চলে যাব একদিন অনন্ত কালের পথে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।