সুন্দরবনের আন্দারমানিক এলাকায় কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি হরিণ উদ্ধার করেছে। আজ দুপুরে পশ্চিম সুন্দরবনের কয়রা এলাকায় আন্দারমানিক থেকে শিকারীদের রেখে যাওয়া দুটি হরিন উদ্ধার করা হয়।
মংলা পশ্চিম জোনের কমান্ডার কে এম জে আলম জানান, হরিন শিকার করে শিকারীরা পালিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কয়রা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার কাজী ফারুক হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালায়। এসময় শিকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহূত নৌকা রেখে পালিয়ে যায়।
পরে ওই নৌকায় তল্লাশী চালিয়ে পা বাধা অবস্থায় দুটি জীবিত হরিন উদ্ধার করা করে। হরিন দুটিকে স্থানীয় আন্দারমানিক বনবিভাগে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হলে তারা হরিণ দুটিকে বনে উন্মুক্ত করে দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।