সুন্দরবনে অভিযান চালিয়ে বনদসু্যদের হাতে অপহৃত ৪ জেলা ও একটি মাছ ধরা ট্রালার উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ বিকালে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পশ্চিম সুন্দরবনের কাতলারখাল এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপনের দাবীতে অপহৃত ৪ জেলে ও ট্রলার উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার জানান, বনদস্যু নয়ন বাহিনী সদস্যরা মুক্তিপনের দাবীতে জেলেদের অপহরন করে আটকে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কাতলারখাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ড ফাকা গুলি ছুড়লে বনদস্যুরা গহীন অরেন্য পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশী চালিয়ে মুক্তিপনের দাবী অপহূত ৪ জেলো ও একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হল মানিক (৩৫), ইউনুছ (৬০), সাহেব আলী (৪০) ও ইয়াছিন (২৮)। এদের বাড়ী বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।