আমাদের কথা খুঁজে নিন

   

প্রচন্ড শিতের মধ্যে আমি ঘরের বাহিরে থাকি অন্য দিগে পায়ে লোহার শিকল ভাই আমার মত কষ্ট জেলেও মানুষ করে না।

শুধুমাত্র সঠিক চিকিৎসার অভাবে ২বছর যাবত পায়ে শিকল পড়ে বন্দি জীবন যাপন করছে ২কন্যা সন্তানের পিতা ফখর উদ্দিন। গোলাপগজ্ঞ উপজেলার বাঘা ইউনিয়ন’র আখলছপুর গ্রামের দিনমজুর মুরাকিব আলী (সোনা) র পুত্র ফখর উদ্দিন (২৮) যে ব্যক্তি ২বছর পূর্বে কৃষি কাজ করে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে সুখের সংসার ছিল তার আজ সে সঠিক চিকিৎসার অভাবে পাগলের মত হয়ে গেছে। তবে তার কথা বার্তা শুনলে যে কেউ বলবেন সে একজন সুস্থ মানুষ। জানা গেছে, দুই বছর পূর্বে ধান কাটতে গিয়ে কোন এক জায়গায় ফখর উদ্দিন প্রেশাব করে তার পর বাড়ীতে ফিরে সে সবার সাথে পাগলামির আচরন করে তখন বাড়ীর লোকজন ফখরকে ভূতে ধরছে ভেবে মোল্লা কবিরাজ দেখাতে নিয়ে জান এখনো কেউই তার সঠিক চিকিৎসা করতে পারেনি বা কোন রোগ হয়েছে তাও কেউ বলতে পারছেন না। দিনমজুর পিতা টাকার অভাবে এখন পর্যন্ত ভাল ডাক্তার দেখাতে পারেনি।

তার পাগলির আচরনে তার স্ত্রী ২মেয়েকে নিয়ে বাপের বাড়ী চলে গেছেন। পাগলমির কারনে মা-বাবা বাধ্য হয়ে ২বছর থেকে পায়ে শিকল বেধে ঘরের সামনে তার থাকার জায়গা করে দিয়েছেন। ফখর উদ্দিনের সাথে আলাপকালে সে জানায় প্রচন্ড শিতের মধ্যে আমি ঘরের বাহিরে থাকি অন্য দিগে পায়ে লোহার শিকল ভাই আমার মত কষ্ট জেলেও মানুষ করে না। এলাকাবাসীর সাথে আলাপকালে তারা জানান ফখরকে টাকার অভাবে তার পরিবার চিকিৎসা চালাতে পারছেনা তবে ভাল ডাক্তার দেখালে হয়ত সে সম্পূর্ন সুস্থ হয়ে আগের মত কাজ করতে পারবে। কোন সংস্থা,সংঘঠন বা দয়াবান কোন ব্যক্তি ফখর উদ্দিনের চিকিৎসার জন্য এগিয়ে আসলে সে হয়ত ফিরে পেতে পারে নতুন জীবন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।