বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে দ্বিতীয় লেগের ম্যাচে দুর্বল অলিম্পিক শাতিভাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।
শাতিভার মাঠে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে ছিলেন না তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। তবুও 'রিজার্ভ' দলের উপরই ভরসা রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি।
প্রথমার্ধে রিয়ালের দু'টি গোল করেন আসিয়েল ইলাররামেন্দি ও আনহেল ডি মারিয়া।
সান্ত আন্দ্রেউয়ের বিপক্ষে অন্য ম্যাচে নিজেদের মাঠে পিছিয়ে পড়েছিল আতলেতিকো। অবশ্য ম্যাচে শেষের দিকের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। প্রথম লেগে অবশ্য ৪-০ গোলে জিতেছিল দিয়েগো সিমেওনের দল।
বুধবার সেভিয়া বাদ পড়লেও শেষ ষোলোতে উঠেছে লা লিগার দল রিয়াল বেতিস, রিয়াল সোসিয়েদাদ ও আলমেরিয়া। আগের দিন শেষ ষোলো নিশ্চিত করেছিল লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ভিয়ারিয়াল।
কিংস কাপ হিসেবে পরিচিত এ টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াই ও কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো হবে আগামী জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে সেমি-ফাইনাল ও আগামী ১৯ এপ্রিল ফাইনাল ম্যাচ হবে। ফাইনালের ভেন্যু এখনও ঠিক করা হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।