আমাদের কথা খুঁজে নিন

   

হিপোক্রেট

রাত জেগে অনন্তকাল চাঁদ দেখা, কিম্বা ক্লান্তিহীন তারা গুনে চলা এক যুবক


চারদিকে উৎসব, নানান রঙের ছড়াছড়ি,
মানুষের মুখের বিচিত্র হাসির অর্থও বিভিন্ন ।
আনন্দের সময়গুলোর রঙের কোন অভাব হয় না,
প্রেয়সীর ঝিলিক হাসি যেন সেতারের মধুর দ্যোতনা ।

বিজয়ের উল্লাসে মুচকি হেসে নারী স্পর্শ করে,
শার্টের বোতাম খোলা যুবকের বুক ।
মাদকতার ঘোরে যুবক ঠোঁট ভুলায়,
সৃষ্টির আদিমতায় নারীর গ্রীবা, আধর আর চিবুক।

জীবনের এই ধূসর ক্যানভাসে,
কত যে রঙ্গীন স্বপ্ন হয়েছে বিলীন ।


কত যে ভাবনা নিকোটিনের গন্ধে মিশেছে,
স্মৃতিরা শুধু হয়ে আছে আজও অমলিন ।

জীবন সায়াহ্নে মরীচিকা নিয়ে স্বপ্ন গড়েছি যত,
ছিঁড়েছে বন্ধন; আঘাত পেয়েছি তত ।
মনের আকাশে জমেছে হাজারো ঝড়ো মেঘ,
নিজেকে নিজের মাঝেই লুকাই, যেন এক হিপোক্রেট।

কখনো কখনো সময় বড়ই বিষণ্ণ,
দুঃখের প্রহরগুলো বড়ই বিবর্ণ ।
চোখের জলের কোন রঙ নেই,
কান্নার কোন ভিন্ন ভাষা নেই ।



ছবি তুলেছেনঃ মীর তুষার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.