কারাবন্দি এই নেতাদের পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক নেতৃত্বাধীন বেঞ্চে জামিনের উপস্থাপন করেন।
গত ৪ ও ৫ ডিসেম্বর হাই কোর্টের সংশ্রিষ্ট শাখায় ওই আবেদন জমা দেয়া হলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পঁ*াচ দফা অবরোধের কারণে তা শুনানির জন্যে বেঞ্চে তোলা সম্ভব হচ্ছিল না।
এই পাঁচ নেতা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
হরতালে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের দুটি মামলায় তারা কারাগারে রয়েছেন।
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৮ নভেম্বর ৭২ ঘণ্টার হরতাল ডাকার পর ওই পাঁচজনকে আটক করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।