আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ সালের সেরা ৫ অ্যান্ড্রয়েড অ্যাপস

Duolingo : এটি একটি ভাষা শেখার অ্যাপ। অ্যাপটির হাইলি কাস্টমাইজ্যাবল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আপনি শিখে ফেলতে পারবেন আপনার পছন্দের ভাষা। শুধু তাই নয়, এই অ্যাপ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি এর জন্য আপনাকে পুরস্কৃতও করবে। আপাতত এটি আপনাকে English, Spanish, French, German, Italian and Portuguese এই ছয়টি ভাষা শিখতে সাহায্য করবে। মজার ব্যাপার হলো অ্যাপটি এতসব সুবিধা দেওয়ার পরও কখনোই আপনার কাছে টাকা চাইবে না।

Pocket Casts : এটি আসলে একটি"podcast প্রস্তুত করার অ্যাপ। podcast হচ্ছে একটি ডিজিটাল মাধ্যম যা আপনার অডিও, ভিডিও, পিডিএফ প্রভৃতির সিরিজ একসঙ্গে মিলে তৈরি হয়। আর এই অ্যাপটির কাজ হলো আপনার এই podcast কে প্রতিনিয়ত হালনাগাদ করে রাখা। আপনি যদি কোনো ওয়েবসাইটে subscribe করে থাকেন তাহলে আপনাকে আর বারবার ওই পেজের আপডেট চেক করতে হবে না। pocket cast আপনার জন্য আপডেটগুলো অটোমেটিক download করে রাখবে।

শুধু তাই নয়, আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে আপনার podcast গুলোকে সিঙ্ক করে রাখতে পারবেন। এর কাস্টমাইজেবল অডিও প্লেব্যাক সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ইচ্ছামতো প্লেব্যাকের গতি নির্ধারণ করে দিতে পারবেন। Evernote : ২০১৩-এর আরেকটি জনপ্রিয় অ্যাপস হলো Evernote। এটি মূলত একটি আধুনিক নোটপ্যাড। তবে আপনি যদি এটিকে শুধু একটি নোটপ্যাড ভাবেন তাহলে ভুল করছেন।

এটি দৈনন্দিন কাজকর্ম মনে রাখার ক্ষেত্রে এতটাই কার্যকর একটি অ্যাপ যে এটিকে এখন শুধু অ্যাপ না বলে বরং প্রোডাক্টিভিটি অ্যাপ বলাটাই শ্রেয়। এটি আপনাকে শুধু নোট লিখে মনে রাখতেই সাহায্য করবে না, এর মাধ্যমে আপনি ছবি তুলতে পারবেন, অডিও রেকর্ডিং এবং সেটিকে ট্যাগ করতে পারবেন যাতে পরবর্তীতে আপনার কন্টেন্টকে সার্চ করে বের করতে সুবিধা হয়। এটা এতটাই বিশাল যে "Evernote কর্তৃপক্ষ এটিকে আয়ত্ত আনার জন্য beginner’s guide  চালু করেছে।

Pixlr Express : এটি একটি ফটো এডিটিং অ্যাপ। ফিল্টারিং সুবিধার পাশাপাশি এর মাধ্যমে আপনি কালার নিয়ন্ত্রণ করতে পারবেন, ব্লার ইমেজ তৈরি করতে পারবেন, লেয়ারের মাধ্যমে এডিটিংয়ের সুবিধা তো আছেই।

Nova Launche : ২০১৩ সালে আইওএস ৭ রিলিজের পর এটির চমৎকার ডিজাইনের কাস্টমাইজেবল হোম স্ক্রিন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, যা অ্যান্ড্রয়েডকে একধাপ নিচে নামিয়ে দেয়। তবে "Nova Launcher যার ডিজাইনিং আইওএস ৭ এর উৎকর্ষতাকে ছুঁয়ে গেছে। কাস্টমাইজেবল" Nova Launcher-এর মাধ্যমে পারবেন অ্যান্ড্রয়েডকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে। * ইনফোটেক ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.