আমাদের কথা খুঁজে নিন

   

হাইপারসনিক জঙ্গি বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন

চীন প্রথমবারের মত শব্দের গতির চেয়ে ৫ গুণেরও বেশি গতি-সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপক জঙ্গি বিমান তথা হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা  চীনের এই সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন।

চীনের তৈরি এই নতুন ‘‘হাইপারসনিক গ্লাইড ভি’কেল’’ (এইচজিভি) গত ৯জানুয়ারি দেশটির মধ্যে পরীক্ষা করা হয় এবং ‘ডাবলিওইউ-১৪’ নামের এই বিমান সর্বোচ্চ গতির এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলেও পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, চীন ছাড়াও  ক্ষেপণাস্ত্র নিক্ষেপক হাইপারসনিক বিমান তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। লক্ষ্যবস্তুর ওপর নিখুঁতভাবে আঘাত হানা, দ্রুত অস্ত্র সরবরাহ এবং শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস ও মহাশুন্য-প্রতিরক্ষা এই কর্মসূচীর কিছু লক্ষ্য।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।