আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের হাইপারসনিক রোবট স্পাই প্লেন

সংবাদমাধ্যমে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, লকহিড মার্টিন নতুন এ সুপারসনিক প্লেনটি নিয়ে কাজ শুরু করেছে।
মানুষবিহীন এ সুপারসনিক প্লেনটির নাম দেওয়া হয়েছে এসআর-৭২। এসআর-৭১-এর মতো এস আর-৭২-এর ডিজাইনও হবে উচ্চমাত্রার নজরদারির ক্ষমতাসম্পন্ন। তবে উপরন্তু এতে আঘাত হানার মতো অস্ত্রও থাকতে পারে। এসআর-৭২-এর ইঞ্জিন হবে টার্বাইন এবং একটি র‌্যামজেটের সম্মিলিত রূপ যা এটিকে সর্বোচ্চ গতি ম্যাক ৬-এ নিয়ে যেতে পারবে। এর সর্বোচ্চ গতি হবে প্রতি ঘণ্টায় তিন হাজার ছয়শ’ মাইল বা প্রতি ঘণ্টায় পাঁচ হাজার আটশ’ কিলোমিটার।
এক ব্লগ পোস্টে লকহিড মার্টিন জানিয়েছে, এটি ম্যাক ৬ গতিতে নিউইয়র্ক থেকে লন্ডনে এক ঘণ্টারও কম সময়ে পৌঁছাতে পারবে। এর গতি এতটাই দ্রুত হবে যে প্রতিপক্ষ পাল্টা আক্রমণ বা লুকানোর মতো সময়ও পাবে না। ২০৩০ সালের মধ্যেই প্লেনটি কাজে প্রয়োগ করার মতো উপযোগী হয়ে উঠবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.