আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ডোবাবে আমায়



তুমি ডোবাবে একদিন আমায়
তোমার নয়ন দীঘির জলে,
তুমি সত্যিই ডোবাবে আমায়
তোমার চোখের মায়ার ছলে,
তুমি ডোবাবে গো,সত্যিই ডোবাবে
তোমার লাল অধরের আশায়
যাতে আসক্ত করেছ অতিমাত্রায়
প্রিয়তামা,তুমি ডোবাবে আমায়,
পবনে উড়িয়ে,
তোমার অলকে জড়িয়ে,
প্রেম দরিয়ায় ।
ডোবাবে আমায়,
তুমি একদিন সত্যিই ডোবাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।