আমাদের কথা খুঁজে নিন

   

ধুমপান ও মায়ের হাতে ধরা খাওয়া.....



দুইবছর আগের কথা। তখন সিগারেট খেতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার জন্য আম্মুর কাছে গেলাম। গিয়ে বললাম,
- আম্মু কি করেন?
- তুই আমাকে আম্মু ডাকবি না।
- কেন?
- কেন মানে? তোর কি মনে হয় আমি অন্ধ? কাল রাতে আমি তোকে বারান্দার বাহিরে সিগারেট খেতে দেখেছি।


আম্মুর কথা শুনেই আমার গলা শুকিয়ে গেল। বুঝলাম বাহিরে আমি যতই টিচার হই না কেন ঘরে এসে হোম মিনিষ্টারের কাছে ধরা খেয়ে গেছি। যে সেই ধরা না। একেবারে কঠিন ধরা। কি করে ম্যানেজ করা যায় ভাবলাম।

আম্মুর সাথে মিথ্যে বলে টিকতে পারবনা সেটা জানা কথা। তাই বললামঃ
- কি দেখতে কি দেখেছেন আল্লাহই জানে। আর কাল রাতের ঘটনা নিয়ে আজও বসে আছেন। এই জন্যই এই দেশের উন্নতি হয়না। সবসময় পেছনের দিকে পড়ে থাকা।

আম্মু, পেছনের কথা ভুলে গিয়ে ভবিষ্যতের কথা ভাবেন।
- বক্তৃতা দিবিনা। আমার কথা ক্লিয়ার যে ছেলে সিগারেট খায় আমি তার আম্মু না। আমাকে আম্মু ডাকবি না।
- ঠিক আছে আপনাকে আম্মা ডাকব না।

চাচী আম্মা ডাকব
- চাচী আম্মা ডাকবি মানে? ফাইজলামী করিস?
- ঠিক আছে চাচীআম্মা পছন্দ না হলে খালাম্মা ডাকব। এখন খালাম্মা আমার ক্ষিদা লেগেছে নাস্তা দেন।
আম্মু আমার দিকে এমন ভাবে তাকাল যে আমার ক্ষুধার্ত পেটের অনশন বন্ধ হয়ে গেল। বুঝলাম আর কিছুক্ষন এখানে থাকলে আমার উপর দিয়ে সুনামী শুরু হবে। তাই আম্মুকে বললামঃ
- ঠিক আছে খালাম্মা নাস্তা লাগবেনা।

আপনি আজ রেষ্ট নেন। আমি কোচিং সেন্টর এ গেলাম। দোয়া রাইখেন খালাম্মা.....
#সুনামীর ভয়ে তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম। কিন্তু ১০ মিনিট পরই খালাম্মার থুক্কু আম্মুর ফোন। ফোন দিয়েই বলল, কোথায় গেলি? নাস্তা নিয়ে বসে আছি।

তাড়াতাড়ি আয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।