Breaking News দেবো নাকি ভাবছি!!
আজ থেকে 'এক রঙ্গা এক ঘুড়ি'র
সদ্য মোড়ক উন্মোচিত বইগুলো
লিটল ম্যাগ চত্বরে
ঘুড়ি'র
২৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে
আপনারা ইতিমধ্যে জেনেছেন
পাঁচ কবির নির্বাচিত কবিতা নিয়ে 'নির্বাসিত জোছনাদল'
কবি ফাতিন আরফির প্রথম একক কাব্যগ্রন্থ 'নিষিদ্ধ পোট্রেট'
ব্লগার কবি মাটির ময়নার প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্ন শব্দ ভাঙ্গন' এবং
গল্পকার কবি মামুন ম আজিজ এবং কবি তাহমিদুর রহমানের বৈজ্ঞানিক কল্পকাহিনীর কিছু গল্প নিয়ে 'কল্প এবং ... '
প্রকাশিত হয়েছে গত ৯ তারিখ।
আজকে আমরা সকল বই হাতে পেয়েছি। বইগুলো কিনতে এসেও গতকাল অনেকে ফিরে গেছেন। আজ থেকে তা হবে না। পর্যাপ্ত বই রয়েছে আমাদের হাতে। আশা করি আপনারা সবাই দলে দলে এসে বই কিনবেন আপনাদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্বার কথা বিবেচনা করে মেলা প্রাঙ্গণে প্রচুর পুলিশ মোতায়েন করেছেন মেলা কর্তৃপক্ষ
নতুন ই বইগুলোর সাথে ঘুড়ি স্টলে আরো পাবেন পাঁচ কবির কবিতার বই 'একঝাঁক জোনাক', আমার প্রথম কাব্যগ্রন্থ 'জলজ ছায়ায়', 'পঞ্চপত্রের উপপাদ্য', প্রথম আলো ব্লগের প্রথম ব্লগ সংকলন 'আলোর মিছিল', মেজদার সঙ্গীত বিষয়ক গ্রন্থ 'কে বুঝিতে পারে দয়াল', অনিন্দ্য অন্তর অপুর কাব্যগ্রন্থ 'শালিকের ফ্ল্যাটে সাবলেট', এস এম পাশার কাব্যগ্রন্থ 'আগুনের চিঠি', আরমানউজ্জামানের 'নির্বাচিত অপরাধ', কবি তাহমিদুর রহমান সম্পাদিত 'কবিতা স্টল' র নতুন সংখ্যা, সাদাকাগজের নতুন সংখ্যা, মামুন ম আজিজ সম্পাদিত 'সংকাশ' এর নতুন সংখ্যা, বাবুল হোসাইন সম্পাদিত 'লিপি' সহ আরো অনেক অনেক বই/সাহিত্যপত্রিকা/সংকলন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।