আমাদের কথা খুঁজে নিন

   

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

বেলাবো থানার ওসি মো. বদরুল আলম জানান, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০জন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আহতদের ভৈরব ও আশপাশের হাসপাতালে নেয়া হয়েছে।

ওসি বদরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডিটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোরের দিকে লাশগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আনে। 

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি। 


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.