আমাদের কথা খুঁজে নিন

   

ফেইজ বুকঃ যেখানে সত্য কথা বললে গুনাহ হয়

জাতির নানা - একটি ভার্চুয়াল ক্যারেক্টার!!!! যখন কলেজে পড়তাম আমার ক্লাসের সুন্দরী মাইয়াটা এক আমিরিকা প্রবাবাসীকে বিয়ে করে আমাদেরকে পরবাসী করে আমিরিকা চলে গেল। অনেক বছর কোন যোগাযোগ নাই। বছর তিনেক আগে হঠাৎ তার একখান ফ্রেন্ড রিকুয়েস্ট আসে। আমাগো কলেজের ড্রিমগার্ল এর ফ্রেন্ড রিকুয়েস্ট বলে কথা!!!!! ঐ মাইয়া ফেবুতে কয়দিন পরপর নিজের কিছু লুলিয় ছবি আপলোড করতো আর আমিও তাতে দু’চার লাইন লুলিয় কবিতা লিখে তার রুপের বন্ধনা করতাম। আমার লুলিয় কপিতা দেখে তার ৩/৪ জন বান্ধুবীও আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়।

যাহোক, বছর খানেক আগে সেই বান্ধুবী তার দুই ছেলে মেয়ের অনেকগুলা ছবি আপলোড করে। ফেবু খুলতেই ছবিগুলো আমার দৃষ্টিগোচর হয়। দেখলাম বিভিন্নজন ২০টার মত কমেন্ট করেছে। কমেন্টগুলো এরকমঃ তুমার বাচ্চাগুলা খুবই সুন্দর, very nice, very sweet, very cute, মাসাল্লাহ, আল্লাহ ওদের বড় করুক, তোমার বাচ্চা দুইটার চেহারা খুবই মিষ্টি, আল্লা...... তোর বাচ্চা দুইটা যা সুন্দর না!!!!! ইত্যাদি ইত্যাদি কমেন্টে ভরপুর। যাহোক আমিও সহজ সরল মনে কমেন্ট করলাম, “তোর বাচ্চা দুইটা তো তোর মত সুন্দর হয় নাই, ওদের বাবার মত কালো হইছে!!!!!!!!!” কমেন্ট করার পর দেখলাম বৃষ্টির মত Like পরা শুরু হইলো আমার কমেন্টে।

এমনকি যারা sweet, nice এইসব কমেন্ট করছিলো তারাও আমার কমেন্টে Like দেওয়া শুরু করলো!!!! ২দিন পর আমার ইনবক্সে দেখি বান্ধুবী বিশাল একখান মেইল পাঠাইছে। মুল কথা: আমার এইভাবে কমেন্ট করা উচিৎ হয়নি। যেহেতু ওর হ্যাসবেন্ডও ওর ফ্রেন্ড লিস্টে আছে, সেও আমার কমেন্ট দেখেছে। এমনিতে তার হ্যাসবেন্ডও নাকি আমার স্ট্যাটাস/কমেন্ট খুব পছন্দ করতো, যা একদিন সে আমার ইনবক্সে জানাইছিলো। সে কঠিন ভাষায় জিজ্ঞাসা করলো, আমি কোন অধিকারে ওর হ্যাসবেন্ডকে কালো বলেছি???? সে খুবই বিব্রত হয়েছে......... আমিরিকান প্রবাসী অনেক বাঙালি মহিলা নাকি বান্দুবীকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছে............... ইত্তকার অভিযোগ আর অনুযোগে ভরপুর তার সেই মেইল।

আমি শুধু রিপ্লাই দিলাম, “আমাকে তোর ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দে। “ কিন্তু সে আমাকে রিমুভ করে না। আর আমিও ওর কোন স্ট্যাটাস বা ছবিতে কমেন্ট করি না। কিন্তু পরবর্তীতে আমি আমাদের দু’জনের কমন ফ্রেন্ডদের ওয়ালে ওয়ালে মজার মজার মুলতঃ খোঁচা মারা স্ট্যাটাস পোষ্ট করা শুরু করলাম। বেচারি সেইসব স্ট্যাটাসে কমেন্ট করতে সাহসও পায় না আবার সইতেও পারে না, হয়তো ভিতরে ভিতরে জ্বলতে থাকে।

ঐ স্ট্যাটাসগুলোর ভাবার্থ শুধু কলেজের বন্ধু বান্ধবীরাই বুঝতো!!!!! যাক, কয়েক মাস পর গত সাপ্তায় তার আর একখান লম্বা মেইল পাইলাম। তাইনে অনেক নরম সুরে তার সেই মেইলের জন্য স্যরি বলে। শেষে আবার লুতুপুতু করে বলে যায় আমারা কি আগের মত হতে পারি না? আবারো এক লাইনে উত্তর দিলাম, “তুইতো জানিস আমি ঠোঁট-কাটা আর এমন ঠোঁট কাটা মানুষের সাথে সবার সম্পর্ক টিকে না!!! ভালা থাকিস আর তোর কালা জামাইরে রাত্রে ডবল সার্ভিস দিস!!!!!!” আরেকটা ঘটনা বলি। আমার জাতির নানা ফেবু আইডির ফ্রেন্ড লিস্টে একজন ছিলেন যিনি আবার জনপ্রিয় ফ্যান পেইজ “৩২টা থাপ্পর দিয়া ১টা দাত ফালাইয়া দিমু”র এডমিন, সবার প্রিয় জিকু ভাই। উনি একদিন উনার প্রোফাইল পিকচার চেঞ্জ করলেন।

প্রোফাইল পিকচারটি ছিলো শাশুড়ির সাথে জিকু ভাইর ছবি। ছবিতে আমার বান্দুবির ছবির মত বেশ কিছু লুতুপুতু টাইপ কমেন্ট আসে। জিকু ভাইর প্রোফাইল পিকচারটি আমার দৃষ্টিগোচর হওয়ার পর আমি কমেন্ট করলাম “I have never seen a Profile Picture with Mother-in-Law!!!!!!! Zico, you are damn good in family politics!!!!!!!” কমেন্ট করার ৩/৪ মিনিটে ১৩ জন লাইক করে আমার কমেন্টটি। একটু পর জিকু ভাইয়ের বেগম সাহেবা মাকসুদা আজিজ এসে কমেন্ট করলেন, "one stupid man made a stupid comment and 13 other stupids liked it.................(বিশাল এক কমেন্ট, পুরাটা মনে নাই) যাহোক বিকাল নাগাত আরো বেশ কয়েকজন আমার কমেন্টটি লাইক করে এবং জিকু ভাইর ফ্রেন্ড লিস্টের ২/৩ জন (১জন মনে হয় উনার শালী হবে) আমার চৌদ্দগুস্টি উদ্ধার করতে লাগলেন। তেনাদের মুল কথা হলোঃ জামাতা-শাশুড়ির সম্পর্কের মাঝে আমি কেন পলিটিক্সের মত নোংরা ব্যাপার নিয়ে আসলাম?????? কিছুক্ষণ পর আমিও আর একটু খোঁচা মেরে কমেন্ট করলাম, “আমাদের দেশে একটা কথা চালু আছেঃ নিজের বোনের বিয়েতে উপস্থিত না থাকলেও শালীর বিয়েতে উপস্থিত না থাকলে সংসারে আগুন জ্বলে উঠে!!!!” ব্যাস, এবার আগুন দ্বিগুণ বেগে জ্বলে উঠলো!!!! কি আর করা? আমি বসে বসে আগুনের উষ্ণতা নিচ্ছিলাম।

শেষ ফলাফল: সন্ধ্যা নাগাত জিকু ভাই আমাকে ব্লক করে দিলেন (আরো ২৪/২৫ জন যারা আমার কমেন্টে Like মেরেছে তাদের কপালে কি ঘটেছে তা জানতে পারিনি)। রসিক মানুষ জিকু ভাই স্বইচ্ছায় না করলেও কোন পলিটিক্সে পড়ে আমাকে ব্লক করেছেন তা বুঝতে আমার অসুভিদা হয়নি। মনে মনে আবারো বললাম............ You are damn good in family politics………………… আর মনে মনে অনুধাবন করলাম ফেইজ বুকে সত্য কথা বললে গুনাহ হয়!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।