যেহেতু গরম পড়েই গেছে, তাই এখন থেকেই প্রয়োজন আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া। কারণ এ সময় বিভিন্ন রোগের প্রকোপ পড়তে পারে শরীরে। গরমে সুস্থ থাকার জন্য টিপস : বাড়িতে এবং গাড়িতে যদি এসি থাকে, তবে গ্রীস্মের শুরুতেই এগুলো পরিষ্কার করিয়ে নিন। কারণ এতে জমে থাকা ধূলোবালি থেকে বিভিন্ন অ্যালার্জি ও সংক্রমণ জাতীয় রোগ হতে পারে। চেরি জাতীয় ফল প্রতিদিনের তালিকায় রাখতে হবে।
এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, অ্যান্টি অক্সিডন্ট রয়েছে, যা এই আবহাওয়ায় শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। রোদে বাইরে বের হতে হলে সঙ্গে সানগ্লাস নিতে ভুলবেন না। ইউভি রশ্মি থেকে রক্ষাকারী সানগ্লাস ব্যবহার করা আরও বেশি উপকারী। গরমকালে কমলালেবু, আঙুর, তরমুজ বা আম রাখুন তালিকায়। এগুলো বিভিন্ন মৌসুমি রোগের সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে।
রাসায়নিক বোঝাই ক্ষতিকারক সানস্ক্রিন মাখার চেয়ে আপনি বাড়িতেই ত্বক সুন্দর রাখার উপায় তৈরি করে নিতে পারেন। দিনে পানি ও ফলের রস খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন; কফি এবং চা খাওয়ার পরিমাণ যতটা সম্ভব কমিয়ে ফেলুন। চা ও কফি মেটাবলিজম বাড়িয়ে দেয়। প্রতিদিন একগ্লাস করে নারিকেলের পানি পান করুন, বিশেষ করে রোদে বেরোনোর আগে বিভিন্ন রসাল ফলও খাওয়ার অভ্যাস করুন। এগুলো আপনাকে সারাদিন সতেজ রাখবে।
গরমে পেটের গোলমাল লেগেই থাকে। পেট সুস্থ রাখতে প্রতিদিন রাতে একবাটি টক দই খান। রোদে বেরিয়ে ঠাণ্ডা পানি একেবারেই পান করবেন না। সঙ্গে বিশুদ্ধ পানির বোতল রাখুন রেফ্রিজারেটরে পানি ঠাণ্ডা করার চেয়ে মাটির কলসিতে পানি রাখার চেষ্টা করুন। তার মধ্যে একটু করে লেবু এবং পুদিনা পাতা ফেলে দিন, এতে পানি ঠাণ্ডাও থাকবে, তেমনি আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে।
-রকমারি প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।