বুধবার রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জয়সূচক গোলটি করেন স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা।
৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ।
নেইমার জোড়া ও মেসির এক গোলে সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভালোমতই টিকে আছে বার্সেলোনা। আর সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য এ মৌসুমে ভেঙে দিয়েছে আতলেতিকো। গ্রানাদা আর সমস্যা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। আতলেতিকোর কয়েকটি সুযোগ নষ্ট হওয়ার পর কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন ব্রাজিলের বদলে স্পেন দলকেই বেছে নেয়া কস্তা।
রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে রিয়াল হারায় লা লিগার শীর্ষে উঠে আসে আতলেতিকো। টানা চারটি ম্যাচ জিতে এখন ১৯৯৬ সালের পর লা লিগার শিরোপা জিততে সবচেয়ে ভালো অবস্থানে আছে দিয়েগো সিমেওনের অধীনে বদলে দাওয়া দলটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।