মুক্তিযুদ্ধ ভিত্তিক কম্পিউটার গেম "লিবারেশন-৭১" অবমুক্ত -
= = = = = = = = = = = = = = = = = = = = = =
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক গেম "লিবারেশন-৭১" অবমুক্ত হয়েছে। গত ২৬/০৩/১৪ বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে এই গেম অবমুক্ত করা হয়। সেই সাথে আত্মপ্রকাশ করে গেম নির্মাতা দল "টিম-৭১"। এরা সকলেই সেচ্ছাসেবী গেম নির্মাতা।
বুধবার বিকেলে ধানমন্ডির ক্লাব-৩ গেমিং জোনে অনেকটা ঘরোয়াভাবেই উন্মোচিত হয়েছে ‘লিবারেশন-৭১’ নামের মুক্তিযুদ্ধ নির্ভর কম্পিউটার গেইমটির পরীক্ষামূলক সংস্করণ।
অনুষ্ঠানে উপস্থাপক আব্দুর নূর তুষার এবং ছড়াকার অনিক খান গেইমটির গেইমটির ডেমো ভার্সনটির নানা দিক তুলে ধরেন। আগামী বিজয় দিবসে গেইমটি পূর্ণাঙ্গ ভাবে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন এই দলের সদস্য অনির্বাণ রায়।
তিনি জানান, টানা দুই বছরের প্রচেষ্টায় কোনো রকম বিনিয়োগ ছাড়াই স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে গেইমটি ডেভেলপ করা হয়েছে। গেইমটিতে মূল চরিত্র হিসেব থাকছেন আমাদের মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মের কাছে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে এবং তাদের মাঝে মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাকে জাগিয়ে তোলার লক্ষ্যে গেইমটি তৈরি করা হয়েছে।
গেমইমটিতে রয়েছে ১৬টি মিশন। মিশনগুলোর সময় কাল ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। ‘ক্রাই ইঞ্জিন-থ্রি’ গেম ইঞ্জিনে ডেভেলপ করা হয়েছে ‘লিবারেশন-৭১’। মোট ৪০ জনের টিমে প্রথম সারিতে থেকে গেইমটি তৈরিতে সংশ্লিষ্ট ছিলেন তরুণ গেইম নির্মাতা ফারহাদ রাকিব, আসিফ অনিক এবং অনির্বাণ রায়।
অনলাইনে http://liberation71.com/ ঠিকানায় গিয়ে গেইমটির বেটা সংস্করণ ডাউনলোড করা যাচ্ছে।
এই গেইমটিই বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম কম্পিউটার গেইম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।