আমি AutoCAD ড্রাফটিং 2D/3D মোটামুটি ভালোই পারি। বাইরে একটা ফার্মে প্রায় ৫ মাস মত ড্রাফটিং এর কাজ করেছি, চাকরিটা চুক্তি ভিত্তিক ছিল। বেশ কিছুদিন হল চুক্তি শেষ হয়েছে। নতুন চাকরির চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখানে এখন চাকরির বাজার মন্দা বলে তেমন একটা সাড়া পাচ্ছিনা। ফ্রিল্যান্সিং এও চেষ্টা করেছি। আমার যেটা মনে হল, আগে থেকে এক্সপেরিয়ান্স না থাকলে এখানে কাজ পাওয়া বেশ কঠিন। তাই ব্লগার ভাইদের কাছে অনুরোধ, যারা ফ্রিল্যান্সিং এ ড্রাফটিং এর কাজ করেন/ কারো যদি ড্রাফটিং এ, হেল্পিং হ্যান্ড দরকার হয় আমি কাজ করতে ইচ্ছুক। যদি কেউ টেস্ট ড্রাফট চাই আমি কয়েকটা করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।