আমাদের কথা খুঁজে নিন

   

মডুদের অনেক ধন্যবাদ, আমাকে জেনারেল করার জন্য।

১ সপ্তাহ ৬ দিনে আমি জেনারেল হলাম । অনেক দিন থেকে এই ব্লগ সাইটে আমার বিচরণ। শুধু পড়তাম আর পড়তাম। মাঝে মধ্যে মনে হতো কিছু লিখি। কিন্তু কিভাবে লিখতে হয় তা তো জানিনা।

পরীক্ষার খাতায় কি লিখতাম তা আমি নিজেই পড়তে পারতাম না। অনেক কষ্ট করে দুই রাত জেগে একটা গল্প লিখেছিলাম, তারপর সেটা গর্বিত ভঙ্গিতে ক্লাসের বাংলা টিচারকে দেখালাম। তিনি মন্তব্য করলেন, ‘কি লিখেছিস এটা ১৩টা বানান ভুল। পড়া শোনার দিকে নাই, সাহিত্য কর্ম শুরু করেছে, যা এখান থেকে। ’ এধরনের মন্তব্য পাবার পর কার আর আগ্রহ থাকে বলেন।

যা হোক লিখা লেখি না করতে পারলেও আপনাদের প্রশংশা তো করতে পারব। আর মাঝে মধ্যে অখাদ্য কিছু আপনাদের সামনে তুলে ধরব। ইচ্ছা হলে কষ্ট করে পড়বেন। শেষে আবারো মডুদের ধন্যবাদ জানায়। এবং আপনাদের সবাইকে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।