আমাদের কথা খুঁজে নিন

   

ধুমপান ছাড়ার বর্ষপূর্তি উদযাপন

Tomorrow is Ours ধুমপানে কি মজা তা একমাত্র ধুমপায়ী জানে। আর ধুমপান ছেড়ে দেয়ার কি কষ্ট তা জানে একমাত্র তারাই যারা ধুমপান ছেড়েছে। ধুমপান মানে বিষপান এটা জেনেও যারা ধুমপান করে তারা জ্ঞানপাপী ছাড়া আর কিছু নয়। মুখে সিগারেট নিয়ে যারা উপদেশ দেয় তাদের নিজেদেরই উপদেশের প্রয়োজন। যাই হোক আমাদের সমাজের কিছু মহত লোক আছে যারা অবশেষে এই সত্য উপলদ্ধি করে ধুমপান ছাড়তে সক্ষম হয়েছেন।

সময় এসেছে, তাদের একত্রিত করার। আগামী বছরের জানুয়ারী ৫ তারিখ শনিবার প্রেস ক্লাবের সামনে "ধুমপান ছাড়ার বর্ষপূর্তি" অনুষ্ঠান করতে যাচ্ছি। যারা এক বছরের বেশী সময় ধরে ধুমপান ছেড়েছেন, তারা একত্রিত হয়ে অনুষ্ঠানটি উৎযাপন করবেন। আশা করছি কয়েকশো লোক সমবেত হয়ে ঘোষনা দেবেন তারা এক বছরের বেশী সময় ধরে ধুমপান ছেড়ে থাকতে সক্ষম হয়েছেন। আপনি যদি সেই ধরেনের লোক হয়ে থাকেন, তাহলে আজই আওয়াজ দিন।

এই বিষয়ে আইডিয়া দেয়ার জন্য আপনি আমন্ত্রিত। আমরা ফেইস বুকে একটি পেইজ ওপেন করেছি, সময় পেলে ঘুরে আসতে পারেন। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।