আমাদের কথা খুঁজে নিন

   

পেয়ারটেলের ডিজিটাল ডাকাতি

আপনার নোটিশ বক্সটি দেখুন হাম্বা মোবারক...... এখন অনেকেই আছেন যারা মোবাইল কোম্পানীগুলোর নেট ব্যবহার করে ইন্টারনেটে আসছেন। মোবাইল ফোনের বিল্টইন মডেম বা আলাদা জিপিআরএস/এজ্ মডেম সেটাপ করে নেটে কানেক্ট করছেন। আজকে গ্রামে এসে ১ ঘন্টা মত পেয়ারটেলের ইন্টারনেট ইউজ করলাম। কিছুক্ষণ পর ওদের ওয়েব পোর্টালে ঢুকলাম কত ইউজ হইছে দেখার জন্য। ইউজ এবং বিল দেখে আমিতো পুরাই স্তম্ভিত।

ওরা কি ডাকাতি করছে। আমার জানামতে per KB হিসাবে অনেকেই ওদের নেট ইউজ করে। আমার ইউজ ও বিলের একটা স্ক্রিনশট আমি নিচে দিলাম। যেখানে শুধুমাত্র ১০.৫ মেগাবিটের জন্য আমার বিল কাটা হয় ২১০ টাকা প্রায়। আমরা এ কোথায় বাস করি ?? কোথায় আমার ডিজিটাল বাংলাদেশ ?? এইটা কি শুধুমাত্র কয়েকটা জুমলা দিয়া বানানো সাইটের বাংলাদেশকে ডিজিটাল বানানোর নামে প্রতারনা ?? নাকি ভোটের রাজনীতির জন্য বানানো "ডিজিটাল বাংলাদেশ" নামের শব্দ ?? আর পেয়ারটেলের প্রতারনার নতুন জিনিস দেখলাম।

আমার একাউন্ট থেকে ১১৩ টাকা কেটে নেওয়া হল ইনস্টলেশন চার্জ দেখাইয়া। অথচ আমি মিসকল এলার্ট ছাড়া অন্য কোন সার্ভিস ইউজ করিনা। কাষ্টমার কেয়ারে ফোন দিলাম, যেখানে কিছু আবাল টাইপের লোকজনকে বসিয়ে রাখা হয়। যাদেরকে শুধু "সরি" শব্দটা শিখিয়ে রাখা হয়েছে। তিনারা নাকি আবার মাস শেষে বিল জেনারেট না হওয়া পর্যন্ত চলতি মাসের রেকর্ড দেখতে পারেন না।

যা প্রশ্ন কারি তাটেই তার জবাব "সরি"। ব্লগার ভাইরা কি কেউ কখনো per KB হিসাবে ইউজ করেছেন ?? হায়রে আমার সোনার "ডিজিটাল বাংলাদেশ" !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।