১৩ই অক্টোবর, ২০১২ দুপুর বেলা ১টার শো-তে "ঘেটুপুত্র কমলা" চলছে স্টার সিনেপ্লেক্স এ... ফুড জোন এ আমার সামনের লম্বাটে ব্যক্তিটি বিগত ৮ মিনিট ধরে হিসেব করছে যে আইস্ক্রিমে দেওয়া আকর্ষনীয় "সাময়িক" ১০% ডিস্কাউন্ট নেওয়া উচিৎ হবে কিনা, আর এদিকে ছবির ৪ মিনিট খতম... এক হাতে পপকর্ণ-কোল্ড ড্রিঙ্কস আর আরেক হাতে 'চশমা ভেঙ্গে যাওয়ার দরুন লেন্স পরতে গিয়ে আরও অন্ধ হতে বসা' অভাগীকে (আমার 'ও' ) নিয়ে চড়াই-উৎড়াই পার করে যখন L3-L4 আসনে পৌছালাম ততক্ষনে কমলার pilot নাচ শেষ সীটে বসার পর আবিষ্কার করলাম আমার পাসের দুইজন দুই কলিজার দুই টুকরা এক করে বসে আছে... খ্যাঁক খ্যাঁক করে নিজেরা নিচু গলায় কিছুক্ষন হেসে সিনেমায় মন দিলাম... রস-সাসপেন্সে ভরপুর সিনেমা, ১টা মিনিটও অতিরিক্ত মনে হচ্ছিলো না, ঠিক তখনই রমনী কন্ঠ ভেসে আসলো পাস থেকে... "সিনেমাটা এয়্যত্তো সোলোউ..." নিজেদের কথাতে সমর্থন জানিয়ে সময় কাটানোর বিকল্প উপায় খুঁজতেই কিনা উনারা Oppa Gangnam Style এ make out session শুরু করে দিলেন। রূপালী পর্দায় সাসপেন্স, পাশের সিটেও সাসপেন্স... পর্দায় symbolic eroticism, পাশের সিটে মিছিলের স্লোগান দেওয়ার মত হাত-পা ছুড়াছুড়ি, খানিক জব্বারের বলীখেলা... :-\ যাওবা আমার 'ও'র হাত খানা ধরিয়াছিলাম, উনাদের শরমের কমতি দেখে আমাদের যার যার হাত খানা সোজা মোবাইলে কি-প্যাড অন-অফ করায় ব্যাস্ত হয়ে গেল। একটা আক্ষেপ ছিলো, যে আজ পর্যন্ত 'ফাও পয়সায় বিনোদন' দেখা (স্ল্যাম ডাঙ্ক অন রিকশা হুড,লিঙ্ক ইন পার্ক, লাউঞ্জ্যাভেগ্যান্স, নৌকায় ডুবি) আমার আর দেখা হয়ে উঠে নাই, এর ওরটা শুনেই ভূড়ি সামলায়ে হাসছি। আক্ষেপ মিটলো কিনা জানি না, তবে একটা জিনিসই বুঝিয়াছি, এই ফাও পয়সার বিনোদন দূর হতে দেখতেই শুধু হাস্যকর, আর ঘাড়ের পাশে দেখা, বড়ই অপ্রীতিকর...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।