আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল ফ্রি মুভি @ সিনেপ্লেক্স - দূর্নীতি উপখ্যান

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! দেখে আসলাম এয়ারটেলের উপহারে ফ্রি মুভি - কুংফু পান্ডা ২। ২০ ডিসেম্বর পেপারে ফ্রি মুভির এডভার্টাইজ করলো। কিন্তু কিভাবে মুভি দেখা যাবে সেটা বল্লো না। সন্ধ্যায় এক এয়ারটেল ভাই বল্লো show 3 লিখে ৪৩২১ এ মেসেজ করতে। কুংফু ২ এর টিকেট পাবা।

মেসেজ করার সাথে সাথে ২টাকা কেটে কনফার্ম টিকেটের মেসেজ পেয়ে গেলাম। বল্লাম, এটা তো পেপারে বলে নাই। সে হাসলো। পরের দিন পেপারে ডিটেলস আসলো। কিভাবে মেসেজ করতে হবে - সেটা।

প্রতি মেসেজে ২ টাকা কাটবে সেটাও বল্লো। এরপর বাকিটা বুঝে গেলাম। পুরাটাই এয়ারটেলের ব্যাবসা ও চামে দিয়ে এম্প্লয়িদের ফ্রি ছিনেমার টিকেট উপহার। টিকেট যা দেয়ার ২০ তারিখেই আনঅফিশিয়ালী তাদের লোকদের দেয়া হয়ে গেছে। ২১ তারিখের বিজ্ঞাপনটা ছিলো লোক দেখানো ও আমজনতার পকেট থেকে ২ টাকা খসানো।

পরে আমার বন্ধু show 3 লিখে পাঠালে তাকে রিপ্লাই দিছিলো - এই শো এর সব টিকেক শেষ। ২টাকা অলরেডি হাওয়া!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।