আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এক্সপ্রেস

!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!! একদিন ফুটপাতের এক ঔষধ বিক্রেতা খুঁজলি পাঁচড়ার ঔষধ বিক্রি করছিল। ঔষধ বিক্রি করতে করতে হঠাৎ তাঁর মনে হল মানুষ ঔষধের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাই কাস্টুমার ধরে রাখার জন্য চট করে একটি গল্প শুরু করে দিল। “ভাই এখন আপনাদের একটা গল্প শুনাই শুনেন, তবে এইটা ঠিক গল্প না আমার ওস্তাদের জীবনের কথা”। নিজে নিজের প্রতি কনফিডেন্ট রেখে ক্যানভাসর গল্পটি শুরু করবে।

হঠাৎ সে বলল, “আচ্ছা ভাই গল্পটি শুরু করার আগে আপনাদের একটা কথা জিগাই, আমার এই জলসায় যদি কোন নোয়াখালী জেলার লোক থাকেন তাইলে আমি গল্পটি বলব না”। লোকজন একে অপরের দিকে তাকাতাকির কিছুক্ষণ পরে বলল, না এখানে নোয়াখালীর কোন লোকজন নাই। আপনে শুরু করতে পারেন”। ক্যানভাসর গল্পটি শুরু করল, “আমার ওস্তাদ এক সময় কামরুক্ষামাক্ষায় একটা নদীর উপর দিয়া যাইতে ছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন। একটা গাছের পাতা যদি পানিতে পরে তাইলে সেই পাতা কুমির হইয়া যায়, আর যদি ডাঙ্গায় পরে তাহলে বাঘ হইয়া যায়”।

গল্পের এই পর্যায়ে এক লোক হাত তুলে বলল, “আচ্ছা ভাই যদি এই গাছটার একটা পাতা অর্ধেক ডাঙ্গায় আর অর্ধেক পানিতে পরে তাইলে কি হয়”? এই কথা শুনা মাত্র ক্যানভাসর ঐ লোকটিকে জিজ্ঞাস করল, “ভাই আপনার বাড়ি কোথায়”? লোকটি জবাব দিল, “নোয়াখালী”। ক্যানভাসর একটু বিরক্ত হয়ে বলল, “ভাই আমি তো আগেই কইছি, নোয়াখালী জেলার কোন লোক থাকলে আমি এই গল্পটা বলব না”। বেশ কিছুদিন আগে ভার্চুয়াল জগতের আমার এক ব্লগার বন্ধু একটি আর্টিক্যাল লিখেছিলেন। আর্টিক্যালটার চৌম্বক বিষয় এই ছিল যে, “বাংলাদেশীরা (বাঙালি, যে যা বলে খুশী হন) অস্ট্রেলিয়া, অ্যামেরিকা, ক্যানাডা, ইউকে, জার্মানি, সিংগাপুর, আফ্রিকা, অথবা মালেয়শিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। চাকরী ব্যবসা বাণিজ্য করছেন।

এর মধ্যে হাজার হাজার মাইল দুরের দেশে কেন বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামীলীগ, বিএনপি এই সব সংগঠনের প্রবাসী কমিটি থাকে? এরা ঐসব দেশে কেন প্রবাসী রাজনীতির চর্চা না করে বাংলাদেশের রাজনীতি নিয়ে কামড়া কামড়ি করেন? তিনি আরও জানতে চেয়েছেন, “দেশের প্রতি, দেশের সংস্কৃতির প্রতি ভালবাসার কারণেই যদি এগুলো হয়ে থাকে তাহলে পৃথিবীর অন্যান্য দেশের লোকজন কেন তাঁদের দেশের রাজনীতি নিয়ে প্রবাসে কামড়া কামড়ি করেন না। তাহলে ইন্ডিয়া, পাকিস্তান, ভেনেজুয়ালা অথবা ইকুয়েডোরের মত দেশের মানুষদের, তাঁদের দেশের প্রতি, সংস্কৃতির প্রতি কোন শ্রদ্ধা নেই”? জানতে চাই। এরা কি প্রবাসে আসিয়াও চুলাচুলি করিবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.