আমি হচ্ছি সেই কাঠামো যা একতাল রক্ত মাংস পোশাক সভ্যতা বয়ে বেড়াচ্ছে চ্যানেল ৭১ বাংলাদেশের একটি নতুন টি ভি নেটওয়ার্ক। এই চ্যানেলটির লোগোর পাশে ছোট করে লেখা HD। এই চ্যানেলটি কি আসলেই HD? কিন্তু HD চ্যানেল টেলিকাস্ট করতে হলে তিন ধরনের যন্ত্রপাতি লাগে। টেলিকাস্ট সিগন্যাল HD হতে হয়, রিসিভার HD হতে হয় এবং টি ভি HD হতে হয়। তাহলে ওই চ্যানেল টি HD টেলিকাস্ট করে কিভাবে? আমাদের অধিকাংশের টি ভি তো HD না।
তাইলে এইটা কি ভাওতাবাজি না?
যাক সে কথা। এই চানেলের বেশীরভাগ অনুষ্ঠান টক শো। আর আমার মনে হয় তাদের স্টুডিওর ক্যামেরা একটা। কারন একের অধিক লোক কথা বললে ক্যামেরা একি পজিসন থেকে ধরা হয়, ফলে উপস্থাপক ছাড়া অন্যদের চেহারা সোজা ক্যামেরার দিকে থাকে না। গ্রাফিক্স টাও কেমন জানি কালচে।
আমার প্রশ্ন হচ্ছে এই চ্যানেল টির এই বৈশিষ্ট্যগুলোকি কোন কারন বশত নাকি এক্সসেপ্সনাল!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।