আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাসাদে রণবীর

মধ্যরাতে ব্রিটিশ এয়ারওয়েজে করে যুক্তরাজ্য থেকে ছত্রপতি শিবাজি বিমানবন্দরে নামেন রণবীর। তার ব্যাগে এমন কিছু ব্র্যান্ডের জিনিস ছিল, যেগুলো বহনে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। আর তাই তাকে ৬০ হাজার রুপি জরিমানা দিতে হয়।
কাস্টমস ডেপুটি কমিশনার সামির ওয়াংখেড়ে সংবাদমাধ্যমটিকে জানান, বিমানবন্দরের একটি স্থান আছে যেটি শুধু বন্দরের অফিসিয়াল কাজে এবং স্টাফদের জন্য খোলা থাকে। তবে রণবীর সেই প্যাসেজ দিয়ে যাবার সময়ই তাকে আটক করা হয়।

এরপর তার ব্যাগ তল্লাশী করা হয়। সেখানে দামি কয়েকটি ব্র্যান্ডের পারফিউম, কাপড় এবং জুতা ছিল। যার মূল্য প্রায় এক লাখ রুপি। আর এ ধরনের জিনিস বহনের ক্ষেত্রে অনুমতি নিতে হয়।
অপর একজন অফিসার বলেন, “এ ঘটনার পর রণবীরের সঙ্গে কথা বলে জানা যায় তিনি কাস্টমসের নিয়মকানুন কিছুই ঠিকমতো জানেন না।

প্রায় ৪০ মিনিট তাকে আটকে রাখা হয়। এ সময় তার জিনিসগুলো যাচাই করা হয়। আর এরপর তার শাস্তি স্বরূপ ৬০ হাজার রুপি জরিমানা করা হয়। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।