আমাদের কথা খুঁজে নিন

   

এ কোন ফ্যাসাদে বাংলাদেশ???



দেশে এখন কি ইতিবাচক কোন ঘটনা ঘটছে??? খুব ভয় হচ্ছে ইদানিং.......ভেবে পাইনা, এই বিশ্ব বাস্তবতায় কি আমাদের আদৌ কোন বন্ধু আছে??? অথবা কার হাতের আমরা ক্রীড়ানক??? আমাদের যা সীমিত সম্পদ, তার কি খুবই দরকার কারো কারো??? আবার নাকি বোমা ফাটাফাটিও শুরু হবে??? সরকার কি 'ভুল' পথে যাচ্ছে ডিশিসনগুলো নেয়ার পথে??? সামান্য উদাহরণ, পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিল হলো। ঠিক আছে, নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত না হয়ে ঝুঁকি নেয়া বিপদজনক, কিন্তু দুনিয়ার কাছে আমরা কি আগাম নেতিবাচক সব বার্তা পৌঁছে দিচ্ছিনা??? আবার নিউএজ সম্পাদক নুরুল কবির সাহেবকে কারা মারতে চায়??? যদি ভুলই হয়, তবে যে গুজব শোনা যায় (এগুলি সত্য হওয়ার মানে তো এই যে) 'ভুল'গুলো সব ইচ্ছাকৃত??? হায় এ কোন ফ্যাসাদে আমরা!! আমরা কি তবে মিয়ানমারের মতো কোন দেশ হতে যাচ্ছি??? কিন্তু আপাত মুক্ত বাক-স্বাধীনতার এই দেশকে কি এত সহজে মিয়ানমার বানানো যাবে??? মনে হয় বৃথা আশঙ্কাই হয়তোবা করছি, কিন্তু সাহস হয়না সেটা নিজেই বিশ্বাস করার......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।