আমাদের কথা খুঁজে নিন

   

আরাকানে বর্মী বাহিনী বনাম মাসুদ রানা - যন্ত্রগণকে সিকিউরিটি ১০১ কোর্সের প্রথম পাঠ

জাদুনগরের কড়চা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ এজেন্ট মাসুদ রানার এবারের এসাইনমেন্ট আরাকানের আকিয়াব এলাকায়। বর্মী সীমান্ত বাহিনী নাসাকা নাফ নদীর তীরে বেশ কয়েকটা ক্যাম্প বসিয়েছে, আর স্থানীয় রোহিঙ্গাদের উপরে বাড়িয়ে দিয়েছে অত্যাচার। মেজর জেনারেল রাহাত খানের নির্দেশে রানা তাই এসেছে তদন্তে। মগাচীফ উ লু এর ছদ্মবেশে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করছে সবকিছু। আর গতকাল সুযোগ বুঝে নাসাকার গোপন আক্রমণ পরিকল্প্নার একটা কপিও যোগাড় করে ফেলেছে।

সমস্যাটা হলো, এই পরিকল্পনা সমেত রানার রিপোর্টটা পাঠাতে হবে বাংলাদেশে, মেজর জেনারেল রাহাত খানের কাছে। নাসাকা যাবতীয় ইমেইল ও ফোন সিস্টেমে আড়ি পেতে বসে আছে। ওয়ারলেসে রিপোর্ট পাঠানো চলে, কিন্তু সেখানো আড়ি পেতে আছে নাসাকার কুখ্যাত কর্নেল নি রও। রানার চিন্তা আসলে ৩ জায়গায় – (১) রিপোর্টটা কীভাবে পাঠানো যায় গোপনে, যাতে আড়ি পেতে নি রও এর লোকজন শুনে ফেললে বা ইমেইল পড়ে ফেললেও কিছুই বুঝবেনা সাংকেতিক কথাবার্ত্য; (২) কোনোভাবে রানার মেসেজটা নি রও এর হাতে পড়ে গেলেও মেসেজের কোনো অংশ যাতে পরিবর্তন করে ভুয়া তথ্য ঢোকাতে না পারে; এবং (৩) রেডিও জ্যাম করে বা ইন্টারনেটের লাইন কাটিয়ে দিয়ে রানার মেসেজ পাঠানোর সিস্টেমটাই যাতে নি রও ধ্বসিয়ে দিতে না পারে। ---- আমাদের প্রিয় মাসুদ রানার এই সমস্যাগুলোর মাঝেই লুকিয়ে আছে কম্পিউটার সিকিউরিটির মূল ৩টি স্তম্ভ।

আর যন্ত্রগণক ডট কমে কম্পিউটার সিকিউরিটি ১০১ অনলাইন কোর্সের প্রথম পাঠে লেকচার ভিডিও ও ব্লগ পোস্টে আলোচিত হয়েছে সেটাই। বিস্তারিত জানতে প্রথম পাঠের পাতায় দেখুন। --- যন্ত্রগণক সাইটের কম্পিউটার সিকিউরিটি ১০১ কোর্সে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪০০ জন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই কোর্সের ব্যাপারে আগ্রহ দেখানোর জন্য। সিকিউরিটি ১০১ এর প্রথম লেকচারটি আপলোড করা হয়েছে দেখতে পাবেন এই লিংকে ।

আর কোর্সের ভূমিকা ও নিবন্ধনসহ অন্য সব কিছু পাবেন এইখানে । প্রথম লেকচারে আলোচনা করা হয়েছে কম্পিউটার সিকিউরিটির মৌলিক বিষয়গুলো নিয়ে। লেখার সাথে রয়েছে লেকচারটির ভিডিও এবং আপনার শেখাটা যাচাই করার জন্য ছোট্ট একটি কুইজ। দেখুন এবং শেয়ার করুন। (ভিডিওর সরাসরি লিংক http://youtu.be/sO2WPdRdTEw )।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.