আমাদের কথা খুঁজে নিন

   

কড়া শাসনের জয় হোক !!!

ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না তোমরা আর দশটা অভিভাবকের মত চেয়েছ ছেলের উজ্জল ভবিষ্যৎ রেখেছ তারে চোখে চোখে; দাও নি ছেলেকে মিশতে মেয়েদের সাথে দাও নি ঘেষতে কোন ললনার সংস্পর্শে না দিয়েছ,কোন মেয়ের সাথে মন খুলে কথা বলতে দাও নি যেতে বিয়ের অনুষ্ঠানে একবার ফিরানিতে গিয়েছিলে বলে চেয়েছিলে ত্যাজ্যপুত্র করতে। চাও নি কখনও ছেলের মনটাকে বুঝতে না চেয়েছ;ছেলের বন্ধু হতে। গোয়েন্দার মত; ছেলের চলাফেরা রেখেছ নজরদারিতে । করেছ চেক ছেলের মোবাইল ভাড়াটিয়ার মেয়ে কথা বলায় বাড়ি থেকে নামিয়ে দিয়েছ তাদের বিনা নোটিশে । দাও নি রুমের দরজা লাগিয়ে...থাকতে একা নিরিবিলি প্রাইভেসি বলে ছিল না কিছু, ছেলের জীবনে ছেলে সব মেনে নিয়েছে তোমাদের প্রতি শ্রদ্ধা দেখাতে মাঝে মধ্যে চেয়েছে হতে.. বিদ্রোহী কিন্তু পারে নি, তোমাদের চোখ রাঙানিতে।

তোমাদের দিক থেকে তোমরা হয়েছ সফল শতভাগ ছেলে যায় নি গোল্লায়, লেখায় নি নাম, পাড়ার বখাটেদের দলে। এসেছে ছেলে স্কলারশীপ নিয়ে উচ্চতর শিক্ষার্থে বৈদেশে এ নিয়ে তোমরা গর্বে ফুলাও বুক ছেলে আমার মানুষের মত মানুষ হয়েছে কড়া শাসনের জয় হোক। কিন্তু বৈদেশেতে সে বিবেচিত আনকালচারড্ মেয়েদের সাথে কথা বলার সময় পারে না, ইজি হতে স্বল্প বসনা ক্লাসমেটদের পাশে বসে থাকে না... মাথা ঠিক রমণীরা কথা বলতে আসলে, অল্পতেই হয়ে যায় আবেগপ্রবণ, বন্ধুরা... মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও হয় না, তাদের কিছু। কিন্তু এ কাঙ্গাল, অল্প পরিচয়েই মেয়েদের প্রতি যায় যে ঝুঁকে কামুকতা মনের মাঝে পেয়ে বসে তীব্ররুপে মেয়েরা ভাবে লুইস টা এল কোথা থেকে ! জীবনের মাঝপথে এসে হয়েছে সময় হিসাব মেলাবার, পাওয়ার খাতায় আছে অনেক কিছুই আছে আরাম আয়েশ, দিচ্ছে হাতছানি উজ্জল ভবিষ্যৎ। শুধু নেই, শুধু নেই মনের মাঝে- শান্তির সুবাতাস, হৃদয়ের হাহাকার- শুনে না কেউ, একটু আদর একটু ভালবাসা প্রিয়ার ইট্টুস্ খানি ছোঁয়া পাওয়ার লাগি উদাসপানে তাকিয়ে থাকি, চাতক পাখির ন্যায়।

-------- হাবিব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.