আমাদের কথা খুঁজে নিন

   

বিবেক সমাজকল্যাণ সংস্থা

বিবেক সমাজকল্যাণ সং¯’ার কার্যক্রম সমূহ সং¯’া সৃষ্টির আদি কথা ঃ বিবেক নাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র দ্বারা ২০০০ সালে এর পদযাত্রা শুর“ হয়। সমাজের দারিদ্র অসহায় ও সকল দিক থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। তারই লক্ষ্যে ২০০০ সালে ছাত্রদের দেওয়া কিছু টাকা জমিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকালটিতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ০১/১১/২০০০ইং তারিখে ৫০টি নিম গাছের চারা রোপন করা হয়। এছাড়া ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গাতে নিম গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছূ জায়গা হ”েছ: কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ মোড়, গুলশান, খিলগাঁও, মতিঝিল শিল্প ভবন, বারিধারা সোসাইটি ইত্যাদি।

২০০৩ সালের ০৬ জুন তারিখে বিকাল ৪ঘটিকায় ১৩৯৮/১৯/এ/২, রিয়াজবাগ, তালতলা খিলগাঁও, ঢাকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কল্যানমুখী এবং সমাজ সেবার লক্ষ্যে যে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে তা এ মিটিংয়ে উপ¯’াপিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় সমূহ হ”েছ ঃ শিক্ষা, পরিবেশ, সাধারণ চিকিৎসা, দারিদ্র বিমোচন কর্মসূচী, ছিন্নমূল পুনর্বাসন, দূর্গত মানুষের উন্নয়ন, মা ও শিশু স্বা¯’্য কার্যক্রম, কৃষি, মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন কর্মসূচী, গরীব ও মেধাবি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ইত্যাদি। উপরোক্ত লক্ষ্য নিয়ে সং¯’াটি আস্তে আস্তে সামনের দিকে চলতে থাকে। ২০০৩ সালে ঢাকা জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ‘বিবেক’ নামের ছাড়পত্র নিয়ে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে অংশ নিয়ে থাকে।

কিছু উল্লেখযোগ্য কর্মসূচীর বিবরণ নীচে উল্লেখ করা হলঃ সিডরে আক্রান্তদের সাহায্য করার লক্ষ্যে ০৭ই আগষ্ট ২০০৭ ইং তারিখে প্রথম আলোর ত্রান তহবিলে ২,০০০/- টাকা প্রদান করা হয়, ০৫ই ডিসেম্বর ২০০৭ ইং তারিখে প্রথম আলোর ত্রান তহবিলে ১১,৪৪০/- টাকা প্রদান করা হয় এবং ৩রা জানুয়ারী ২০০৮ ইং তারিখে প্রথম আলোর ত্রান তহবিলে আরো ১,০০০/- টাকা প্রদান করা হয়। ০৪ জুন ২০০৯ তারিখে প্রথম আলো ও বিবেক সমাজকল্যণ সং¯’ার যৌথ উদ্দ্যেগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগর, বৈরমপুর, রাধাবল্লভপুর, তেঁতুলিয়া, মোকামখালী ও সাহাপুর গ্রামে আইলা-ক্ষতিগ্রস্ত ৮৫০টি পরিবারের মধ্যে ১,৭৫০কেজি চাউল, ৫০০কেজি ডাল, ৭০০টি শার্ট ও ৯,০০০/- নগদ টাকার ত্রান বিতরণ করা হয়। ১৩ই জুন ২০০৯ তারিখে বিবেক সমাজকল্যাণ সং¯’া এবং বারিধারা সোসাইটির উদ্যোগে আইলায় ক্ষতিগ্রস্তদের মাঝে- ৬০০কেজি চিড়া, ২০০কেজি বুট এবং ৩০কার্টুন নতুন/পুরাতন কাপড় বিতরণ করা হয়। ২৪শে জুন ২০০৯ তারিখে সাতক্ষীরা আইলা-ক্ষতিগ্রস্তদের মাঝে বিবেক সমাজকল্যাণ সং¯’া এবং বারিধারা সোসাইটির যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের উদ্দেশ্যে বাংলাদেশ রাইফেলস ৭,নীল ডুমুর, সুন্দরবন ইউনিটকে ৩০০কেজি আলু, ৫০০কেজি চাউল, ৭০০কেজি চিড়া, ১৪৪০প্যাকেট গুড়া দুধ, ৭০০টি পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, ৭০০টি রেনিটিভ ট্যাবলেট, ৯০০টি ফ্লাজিল ট্যাবলেট, ৯০০টি প্যারাসিটামল ট্যাবলেট, ৩,৫০০টি স্যালাইন প্যাকেট, ২২ কার্টুন ও ৩ বস্তা নতুন/ পুরাতন কাপড় প্রদান করা হয়। ৭ই জুলাই ২০০৯ তারিখে সুন্দরবন ও কক্্রবাজারকে ভোট দেওয়ার জন্য বিবেক সমাজকল্যান সং¯’ার উদ্যোগে একটি প্রাইভেট কার নিয়ে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায়-রাস্তায় ক্যাম্পেইন করা হয়।

২০১০ সালে জানুয়ারী মাসে দেশব্যাপি যখন তীব্র শৈত্যপ্রবাহ চলছিল তখন শীতার্থ মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে বিবেক সমাজকল্যান সং¯’ার পক্ষ থেকে সাতক্ষিরা জেলা প্রশাসনকে ৩০০টি কম্বল প্রদান করা হয়। ২৯শে জানুয়ারি-২০১০ তারিখে ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা এবং বিবেক সমাজকল্যান সং¯’া সাতক্ষীরা আশাশুনি উপজেলায় শীতার্থদের মাঝে ২৫,০০০/= টাকা মূল্যের শীতবস্ত্র বিতরণ করে। ৩১শে জানুয়ারী ২০১০ বারিধারা সোসাইটি ও বিবেক সমাজকল্যাণ সং¯’ার যৌথ উদ্যোগে সুন্দরবনের ভেটখালিতে শীতার্থদের মাঝে ১৩৩৫ পিছ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরন করা হয়। জুন ২০১০ সালে কুয়াকাটার খাজুরা আশ্রায়ন কেন্দ্রের শিশুদের লেখা-পড়ার জন্য খাজুরা আশ্রায়ন কেন্দ্রে ২০,০০০/- টাকা দিয়ে একটি স্কুল ঘড় নির্মান করে দেওয়া হয়। ১০ই মার্চ ২০১১ সালে কুয়াকাটা পৌরসভার খাজুরা আশ্রায়ন কেন্দ্রে বসবাসকারী মানুষের সা¯’্য-সেবা প্রদানের লক্ষ্যে-৮,৮৬৫/- টাকা দিয়ে সেনেটারী পায়খানার মেরামত করে দেওয়া হয়।

১০ই মার্চ ২০১১ তারিখে খাজুরা আশ্রায়ন কেন্দ্র স্কুলের শিশুদের মাঝে বিবেক সমাজকল্যাণ সং¯’ার উদ্দ্যোগে নতুন জামা-কাপড় প্রদান করা হয়। চালের চেয়ে আলুর পুষ্টিমান বেশী হওয়ায় এবং চালের তুলনায় আলুর দাম প্রায় তিনভাগের একভাগ হওয়ায় জনগনকে আলু খেতে উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে আলু বিতরণ করা হয়। ১০ই সেপ্টেম্বর ২০১১ সালে বিবেক সমাজকল্যাণ সং¯’া এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরার উদ্যোগে সাতক্ষীরায় বন্যার্তদের মাঝে ৫০০কেজি চাউল, ৫০০কেজি আলু , ৫০০কেজি চিড়া, ৫০কেজি গুড় এবং ১,২৫০ প্যাকেট খারার সালাইন বিতরণ করা হয় । ১১ই মে ২০১১ সালে পটুয়াখালির কলাপাড়ার খাজুরা আশ্রায়ন কেন্দ্রে বিশুদ্ধ পানি পানের জন্য ৪৬,২০০/-টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ ¯’াপন ও গোড়া পাকা করণ করা হয়, এবং ১৬ই নভেম্বর ২০১১ খাজুরা আশ্রায়ন স্কুলে ৪৬,২০০/-টাকা ব্যয়ে আরো একটি গভীর নলকূপ ¯’াপন ও গোড়া পাকা করন করা হয়। ১৬ নভেম্বর ২০১১ সালে খাজুরা আশ্রায়ন কেন্দ্রে ২,৯০,০০০/-টাকা ব্যয়ে ৭টি সোলার প্যানেল ¯’াপনের মাধ্যমে ৫৬টি ঘরকে সৌরবিদ্যুতের আওতায় আনা হয়।

২০১১সালের ২৭শে ডিসেম্বর ঢাকা শহরের ছিন্নমূল ও দু¯’ গরীব শীতার্থ ব্যক্তিদের মাঝে ২২,০৪০ টাকায় ১৫২ পিছ জ্যাকেট বিতরন করা হয়। ১৩ই জানুয়ারী ২০১২ তারিখে টাঙ্গাইলের হাড়িয়া গ্রামে দু¯’ শীতার্থদের মাঝে ৪১,০১০/-টাকায় ১৩৯টি কম্বল এবং ৩ বস্তা শীতবস্ত্র বিতরণ করা হয়। মানব সেবা ও বেকারত্ত দূরীকরণ কর্মসূচী হিসাবে বর্তমানে বিবেক সমাজকল্যান সং¯’ার অফিসে একজন বাকপ্রতিবন্ধিকে চাকুরী দেওয়া হয়েছে। গ্রামের দরিদ্র মেধাবী ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে সহোযোগিতা করার লক্ষ্যে একজন গরিব মেধাবী ছাত্রকে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল স্কুলে নবম শ্রেণীতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। একজন শিক্ষককে তার চাকুরীর পাশাপাশি অসমাপ্ত পড়াশোনা শেষ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে।

তাদের ২ জনেরই থাকা-খাওয়া যাতায়াত এবং পড়াশুনার সমস্ত খরচ বিবেক সমাজকল্যান সং¯’ার মাধ্যমে ব্যয়িত হ”েছ। এছাড়া আরো একজন বেকার যুবককে গাড়ীর কাজ শেখানোর জন্য গাড়ী মেরামতের গ্যারেজে রেখে কাজ শেখানো হ”েছ এবং তার থাকা-খাওয়া এবং সম্মানি বাবদ প্রতি মাসে ৭,৫০০/-টাকা ব্যয় করা হ”েছ। সং¯’ার কার্যক্রমের পরিচালনার বিবরনঃ বিবেক একটি সে”ছাসেবামূলক সমাজকল্যান সং¯’া। কোন এক বা একাধিক কার্য সম্পাদনের উদ্দেশ্যে জনগন কর্তৃক স্বে”ছায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। সং¯’ার কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব নির্ভর করে কার্যনির্বাহী কমিটির উপর।

যে কোন কার্যক্রম শুর“র আগে সং¯’ার কার্যালয়ে মিটিং এর মাধ্যমে চূড়ান্তসিদ্ধান্ত নেওয়া হয়। এই সকল সভায় উপ¯ি’ত থাকেন কার্যনিবাহী কমিটির সদস্যসহ অন্যান্য সকল সাধারন সদস্যবৃন্দ। প্রত্যেকের মতামতের প্রাধান্য দিয়ে তাদের সম্মিলিত মতামতের উপর সভাপতির নির্দেশে সং¯’ার কার্যক্রম পরিচালিত হয়। কোন কারনে যদি সভাপতি উপ¯ি’ত না থাকেন সে ক্ষেত্রে সহ-সভাপতির নির্দেশে কার্যক্রম পরিচালিত হয়। নির্বাহী কর্মকর্তার দায়িত্বঃ নির্বাহী কর্মকর্তা সাধারনভাবে নিম্নোক্ত দায়িত্ব পালন করিবেন, যথাঃ ১) রশিদ প্রদান করিয়া সং¯’ার পক্ষে সর্বপ্রকার অর্থ গ্রহন।

২) সং¯’ার সকল প্রকার ব্যব¯’াপনা ও ব্যয়, যেমনঃ কর্মচারীদের বেতন, ভ্রমন ভাতা ও আনুসঙ্গিক ব্যয় পরিশোধ। ৩) সং¯’ার আর্থিক কার্যকলাপের যথার্থ ও নির্ভূল হিসাব সংরক্ষন। ৪) সং¯’ার কার্য সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সং¯’ার ব্যব¯’াপনা কমিটি সভা আহ্বান করবে এবং অলোচ্যসূচী অনুযায়ী সভা অনুষ্ঠানের কমপক্ষে ২৪ (চব্বিশ) ঘন্টা পূর্বে সদস্যগনকে সভার কার্যক্রম সম্পর্কে অবহিত করন। ৫) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা। উপরোক্ত নিয়ম অনুসারে সং¯’ার বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে।

সং¯’ার কার্যক্রম পরিচালনার বিবরন ও তথ্যাদি অপর পৃষ্ঠায় উল্লেখ করা হল ঃ সং¯’ার বর্তমান কার্যক্রমসমূহ হ”েছ ঃ ক) বিবেক ফ্রি স্কুল ইউনিটÑ১ (কুয়াকাটা)ঃ- পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার কুয়াকাটায় একজন শিক্ষকের মাসিক-৫,০০০/- টাকা বেতন এবং ঘর ভাড়া মাসিক ২০০০/- প্রদানের মাধ্যমে ২ টি ব্যাচে বা”চাদের প্রাথমিক শিক্ষা দেওয়া হ”েছ। খ) বিবেক ফ্রি স্কুল ইউনিটÑ২ (ঢাকা)ঃ- ঢাকার মহাখালীর ৭তলা বস্তিতে ৪টি ব্যাচের মাধ্যমে (ক) সকাল ০৯ টা হতে ১০.৪৫মিঃ পর্যন্ত প্রাথমিক শিক্ষা (ব্যাচ-১), (খ) সকাল-১১টা হতে দুপুর ১২.৪৫মিঃ পর্যন্ত প্রাথমিক শিক্ষা (ব্যাচ-২), (গ) দুপুর-২.৩০মিঃ হইতে ৪.৩০মিঃ পর্যন্ত আরবি শিক্ষা (ব্যাচ-৩) এবং (ঘ) রাত্রি ৭টা হইতে ৮.৩০মিঃ পর্যন্ত প্রাথমিক শিক্ষা (ব্যাচ-৪) এর মাধ্যমে বা”চাদের শিক্ষা দেওয়া হ”েছ। এখানে ২জন শিক্ষকের মাধ্যমে পাঠ দান হ”েছ, এবং স্কুলঘরটি মাসিক ৪০০০/Ñটাকায় ভাড়া নেওয়া হয়েছে। গ) খাজুরা আশ্রাায়ন প্রাইমারী স্কুল (কুয়াকাটা)ঃ- ৪জন শিক্ষদের দ্বারা প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। স্কুলটির মাসিক খরচ বাবদ প্রতি মাসে ২,০০০/- টাকা বিবেক সমাজকল্যাণ সং¯’া থেকে প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময়ে চাউল, ডাউল, চিড়া, ঔষধ, কাপড় ইত্যাদি দিয়ে সহযোগীতা করে থাকি। এই ত্রান সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে সং¯’ার সভাপতির অনুমতিক্রমে সং¯’ার সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় । প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার লক্ষ্যে একটি সম্মিলিত ত্রান তহবিল গঠনের একটি বিল পেশ করা হয়। তখন যার যার সামর্থ অনুযায়ী অর্থ দিয়ে থাকেন। সেই অর্থ দিয়ে দূর্যোগ প্রবনীত মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি।

বিবেক সমাজকল্যাণ সং¯’া কর্তৃক পরিচালিত ভবিষ্যৎ কর্মসূচী সমূহঃ ০১. নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্কদের শিক্ষা ব্যব¯’া। ০২. সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন কর্মসূচী। ০৩. বেকার সমস্যা সমাধানের জন্যে কর্মসূচী পদক্ষেপ গ্রহণ। যেমন: ক) ট্রেনিং সেন্টার এর মাধ্যমে বেকার যুবকদেকে ড্রাইভিং শিক্ষা দিয়ে কর্মমুখী করে তোলা। খ) মোবাইল, এসি,টেলিভিশন এর সার্ভিসিং শিক্ষা প্রদান।

গ) কম্পিটার প্রশিক্ষণ দেওয়া। ঘ) দেশের প্রতিটি জেলায় কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ¯’াপন। ঙ) বিশ্বমানের ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। চ) দারিদ্রতা বিমোচন সম্পর্কিত কর্মসুচীর আওতায় দু:¯’্য ভুমিহীন, বিত্তহীন, গৃহহীন এবং নিম্ন আয়ের জনগণ এর জন্য বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মসূচী গ্রহণ। ছ) বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য পূনর্বাসন কেন্দ্র ¯’াপন করা ও শিশুকেন্দ্র ¯’াপন করা।

০৪. সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উন্নয়নের সুফল সম্পর্কে সচেতন করা। ০৫. বৃদ্ধ ও দৈহিক অক্ষম ব্যক্তিদের কল্যাণ। ০৬. নিরক্ষরতা দূরীকরণ ও জীবনভিত্তিক শিক্ষার জন্য শিশু, প্রাপ্তবয়ষ্ক ও অসমর্থ ব্যক্তিদের জন্য বিদ্যালয় ¯’াপন এবং পুনর্বাসন কার্যক্রমের ব্যব¯’া করা। ০৭. শারিরীক ও মানসিক প্রতিবন্ধীদের কল্যাণ। ০৮. অদক্ষ গরীব ব্যক্তিদের চিহ্নিত, সংগঠিত এবং দল গঠন করে উৎপাদনমূলক অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধন করা।

০৯. দুঃ¯’ মানবতার সেবায় বিনামূল্যে আধুনিক পদ্ধতিতে চিকিৎসা ব্যব¯’া চালু করা। ১০. সমাজ জাগ্রতবোধ দায়িত্ব পালন করিবার উদ্দেশ্যে সামাজিক কর্মসূচী প্রনয়ন। ১১. পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যাপক সামাজিক বনায়ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নে জনগণকে সচেতন করা এবং এ বিষয়ে দক্ষতা অর্জনে প্রশিক্ষণের ব্যব¯’া করা। ১২. বিধবা/তালাক প্রাপ্ত মহিলাদের জন্য শেলাই প্রশিক্ষন কেন্দ্র ¯’াপন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।