আমাদের কথা খুঁজে নিন

   

“উদ্ভাবনের জন্য জ্ঞান” স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব (UIUCCL)

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** “উদ্ভাবনের জন্য জ্ঞান” স্লোগান সামনে রেখে গত (০১/০৪/২০১২ ইং) অফিসিয়াল উদ্ভোধন হয়ে গেলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব -এর (UIUCCL) । ইউআইইউ ধানমন্ডির ক্যাম্পাসে আয়োজিত অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বহুকাঙ্খিত ও বহুপ্রতিক্ষীত এই ক্লাবটি । আজ থেকে প্রায় তিন চার বছর ধরে ইউআইইউ প্রায় সব ধরনের ন্যাশনাল পর্যায়ে প্রোগ্রামিং কনটেষ্টে অংশ নিলেও গত বছরের ফেব্রুয়ারীর দিকে ক্লাবটির মূল কার্যক্রম শুরু করে। শুধু বাকী ছিল অফিসিয়াল উদ্ভোদন। প্রতিষ্ঠানটির প্রায় তিনশতাধিক শিক্ষার্থীর সাথে ইউআইইউ প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান, প্রফেসর ড. হাসান সারওয়ার এবং বিভিন্ন ডিপার্মেন্টের ফ্যাকাল্টি মেম্বারগণ এই অনুষ্ঠানে অংশ নেন ।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ রাব্বানী দৃষ্টিনন্দন পেজেন্টেসেশনের মাধ্যমে ক্লাবের ভবিষ্যত কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন। বর্তমানে আইটি সেক্টরের চাহিদা অনুযায়ী ক্লাবকে এনড্রয়েড, পিএইচপি ও এএসপি ডট নেট, এসিএম(প্রোগ্রামিং কনটেস্ট), ওয়েব ডেভলপমেন্ট, রোবটিকস এবং নেটওয়ার্কিং এই মোট সাতটি বিভাগে ভাগ করেছে। প্রতি বিভাগে অভিজ্ঞ একজন উপদেষ্টা, একজন লিড এবং একাধিক এক্সিকিটিভ সদস্য আছেন যাতে বিভাগটি ঠিকভাবে পরিচালিত হয়। এরপর ইউআইইউ ডাইরেক্টর অফ স্টুডেন্ট এফেয়ার্স ও ক্লাবের সেন্ট্রাল বডি সুমন আহমেদ ইউআইইউ শিক্ষক, প্রাক্তন তুখোর ছাত্র ও বর্তমান ছাত্রদের সমন্বয়ে গঠিত নবনির্বাচিত কমিটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেন । তিনি আশাবাদ ব্যক্ত করেন ইউ,আই,ইউ এর এই ক্লাবটি তাদের সঠিক দিক-নির্দেশনা ও কার্যক্রমের মাধ্যমে ন্যাশনাল ও আন্তজার্তিক কন্টটেষ্ট ও আইটি সেক্টরে তাদের সাফল্যের যাত্রা অব্যাহত রাখবে।

১। পি,এইচ,পি বিভাগ : ১। এরগো ভেঞ্চারস লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইউ,আই,ইউ প্রাক্তন ছাত্র মোঃ ফিরোজ ব্যাপারী ২। বর্তমান ছাত্র কাফি খান [লিডার] ২। এ,এস,পি.নেট বিভাগ : ১।

ফাস্টট্রেক এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও প্রাক্তন ছাত্র জাকারিয়া আল মাহমুদ ২। এরগো ভেঞ্চারস লিমিটেডের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ইউ,আই,ইউ প্রাক্তন ছাত্র ফাইয়াজ বিন মুরসালিন। ৩। এসিএম(প্রোগ্রামিং কনটেস্ট) বিভাগ : ১। ইউ,আই,ইউ এর সি,এ,সি ডিপার্টমেন্টের লেকচারার এ,এস,এম আব্দুল্লাহ ২।

কায সফটওয়্যার এর এসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বর্তমান ছাত্র মোঃ সাহাবুদ্দিন ৪। এন্দ্রোয়েড বিভাগ : ১। টুয়েন্টি টুয়েন্টি টেকনোলজির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও প্রাক্তন ছাত্র মোঃ রেজাউল আহসান ২। কায সফটওয়্যার এর এসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বর্তমান ছাত্র মোঃ সাহাবুদ্দিন ৫। রোবোটিকস বিভাগ : ১।

ইউ,আই,ইউ এর সি,এ,সি ডিপার্টমেন্টের লেকচারার ফিরোজ আহমেদ সিদ্দিকী ২। বর্তমান ছাত্র মোঃ মাহফুযুল ইসলাম ভুইয়ান ৬। সিসিএনএ বিভাগ : ১। ইউ,আই,ইউ এর আইটি কর্মকর্তা ও প্রাক্তন ছাত্র মোঃ নাজমুল আহসান। ২।

বর্তমান ছাত্র হাসনাইন ফেরদৌস নয়ন ৭। ওয়েব বিভাগ : ১। আর,এফ,সফটল্যাব ও প্রাক্তন ছাত্র সৈয়দ লুৎফর রহমান ২। বিবিএ ছাত্র আরিফ নিজামী শিক্ষকদের সমন্বয়ে গঠিত তিনটি পোষ্ট যথাঃ সেন্ট্রাল বডি : ১। ইউ,আই,ইউ ট্রেসারার ও প্রফেসর ডঃ মফিজুর রহমান ২।

ইউআইইউ ডাইরেক্টর অফ স্টুডেন্ট এফেয়ার্স ও এসিস্টেন্ট প্রফেসর সুমন আহমেদ সেন্ট্রাল এডভাইসর বডি : ১। সিএসই ডিপার্রটমেন্ট হেড ও ঢাকা-গুগল টেকনোলজি ইউসার গ্রুপ এডমিনিস্ট্রেটর প্রফেসর ডঃ হাসান সারোয়ার। ২। প্রফেসর ডঃ এএসএম মঞ্জুরুল রহমান ৩। প্রফেসর ডঃ নুরুল হুদা ৪।

এসিস্ট্যান্ট প্রফেসর মামুন এলাহি মোডারেটর : সিনিয়র লেকচারার মো: ফয়সাল কবির ছাত্রদের সমন্বয়ে সাতটি পোষ্ট রয়েছে সেন্ট্রাল সাইড এডমিন : মো: ফয়সাল আহমেদ পাবলিক রিলেশন : আরিফ নিজামী অরগানাইজেশনাল রিলেশন : হাসনাইন নয়ন জয়েন্ট ওএস : ১। মাযহারুল আনওয়ার ২। আবু সায়েম ট্রেসারার : জি,এম মঞ্জুর মোরশেদ জেনারেল সেক্রেটারী : সাজিদ রাব্বানী প্রেসিডেন্ট :ফাইয়াজ বিন মোরসালিন সম্প্রতি বিসিএস সোফট এক্সপোতে কোড ওয়ারিয়র চ্যালেঞ্জে এন্ড্রোয়েট ট্রেকে চ্যাম্পিয়ান ইউ,আই,ইউ সার্জের লিডার ও ইউ,আই,ইউ প্রোগ্রামিং কন্টেস্ট যার মাধ্যমে যাত্রা শুরু করেছে ও পদচারনা অব্যাহত রেখেছে মোঃ সাহাবুদ্দিন তার বক্তব্য তুলে ধরেন। মূল ক্লাবের অনুপ্রেরনা ও উদ্যোক্তা মোঃ সাহাবুদ্দিন বেশি বেশি প্রোগ্রামিং চর্চা করার অভ্যাস গড়তে বলেন। এরপর রোবটিকসে “বেসিস আবিস্কারের খোজে” পুরস্কার প্রাপ্ত ইউআইইউ শিক্ষক ফিরোজ আহমেদ সিদ্দীকী তার তৈরী বিভিন্ন ধরণের রোবট ও হিউমেনয়েডের উপর বক্তৃতা দেন ।

ইউ,আই,ইউ তে তার তত্ত্বাবধানে মোট সাতবার রোবোটিকস ওয়ার্কসপ আয়োজন করেন। ছাত্র ও শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক ও রিসার্চ ওয়ার্ক এর মাধ্যমে প্রোগ্রামিং ক্লাবের যাত্রা সঠিক পদচারনায় পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ পর্যায়ে বক্তব্য রাখেন ক্লাবের মোডারেটর মো: ফয়সাল কবীর। তিনি ক্লাবের ধারাবাহিকতা ও সফলতা কামনা করেন। নবনিযুক্ত ক্লাব প্রেসিডেন্ট শেখ ফাইয়াজ মোরসালিন ক্লাবের কর্মপদ্ধতি সম্বন্ধে ধারণা দেন এবং সবার সহযোগিতায় ক্লাবকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন ।

ড. হাসান সারওয়ার তার বক্তৃতায় এক্সট্রা কারিকুলামের প্রয়োজনিয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন। একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটিস ছাত্র-ছাত্রীদের পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে তুলে। আজকাল শুধু আইটি ইন্ড্রাস্ট্রি নয়, সব প্রতিষ্ঠানেই অলরাউন্ডার চায়। আইটি ইন্ড্রাস্ট্রি ও অরগানাইজেশনের জন্য প্রেজেন্টেবল ও ম্যানেজমেন্টে পারদর্শী ভাল কর্মী ইউ,আই,ইউ থেকে পাশ করা একাডেমিক কারিকুলাম ও এক্সট্রা কারিকুলাম একটিভিটিসে পারদর্শী ছাত্র-ছাত্রীদের মধ্যে খুজে পাবে বলে তিনি আশা রাখেন। তবে তিনি প্রোগ্রামিং ক্লাবকে একাডেমিক কারিকুলামের মধ্যে পড়ে বলে জানান।

আর সব ইউনিভার্সিটি থেকে বেশ পড়ে ইউ,আই,ইউ প্রোগ্রামিং ক্লাব যাত্রা শুরু করলেও এটি অন্য বাকীদের মত ট্রেডিশনাল না হয়ে বরঞ্চ ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখতে পারবে এ স্বপ্নের চর্চা ধারন করেন ও বাকীদেরও তার সেই স্বপ্নের বীজ বপনের কথা বলেন। ইউআইইউ শিক্ষার্থীদের আরো বেশী কর্ম উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন । ভবিষ্যতে প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করার আগেই চাকরী পেয়ে যায় সে পরিকল্পনার কথাও জানান । সবশেষে তিনি ছাত্র- ছাত্রীদের ডিসিপ্লিন মেইনটেইন ও টাইম মেনেজম্যান্ট মেনে চলার পরামর্শ দেন। যদি কোন প্রোগ্রামিং ক্লাবে অনিইয়ম ও অসাধু কাজ হয় তবে সেই পদে নিযুক্ত ব্যক্তি ও ক্লাবের বিরুদ্ধে স্ট্রিক্ট একশনের কথাও জানান।

সবশেষে তিনি ক্লাবের সার্বিক সফলতা কামনা করেন। ইউআইইউ প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান ক্লাবটিকে সব ডিপার্টমেন্টের জন্য সহায়ক করে গড়ে তোলার আহবান জানান । তিনি খুব মজা করে জানান ছাত্ররা সিরিয়াসলি পড়াশুনা করতে চায় না এখন যদি এই ক্লাবের মাধ্যমে পড়াশুনা নিয়মিত করে। ইউ,আই,ইউ বেশ কিছু মাল্টি-ইন্টারন্যাশনাল কোম্পানীর এডুকেশন পার্টনার হচ্ছে যাদের জন্য ইউ,আই,ইউ ছাত্র-ছাত্রীরা ল্যাবের কাজগুলি তাদের কোম্পানীর চাহিদা অনুযায়ী বেনেফিটেদ কাজ করবে। তিনি নবীন ছাত্র-ছাত্রীদের জন্য পুরোনো ছাত্র-ছাত্রীদের সি, হার্ডওয়্যার ও ট্রাবল মেইন্টেনেন্স সহ আরো ছোটখাট ওয়ার্কসপ করার আহবান জানান।

তিনি ক্লাবটির প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করবেন । সবশেষে অনুষ্টানটির পার্টনার ইউআইইউ ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট আরিফ-উল-হক এই প্রোগ্রামিং ক্লাবের সফলতা কামনা করেন। প্রোগ্রামিং ক্লাবের সদস্যরা তারা হয়ে বাংলার লাল-সবুজের পতাকাকে তুলে ধরবে এ স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দেবার আহবান জানান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিবেটিং ক্লাবের একটিভ মেম্বার ফারাহ মাহবুব এবং ইউ,আই,ইউ প্রোগ্রামিং ক্লাবের সদস্য আবু সায়েম । খুব শীঘ্রই বিষয়গুলোর উপর কর্মশালা, সেমিনার ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু করবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।