নাহিদুজ্জামান যশোর বিসিএমসি কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রজন্ম ডট কম পাতায় ‘ডিজিটাল অর্ডার’ শিরোনামে নাহিদুজ্জামানের উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করতে গিয়ে ‘ডিজিটাল অর্ডার’ নামের ইলেকট্রনিক প্রকল্প তৈরি করেছেন যশোর বিসিএমসি কলেজের টেলিযোগাযোগে ডিপ্লোমা তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুজ্জামান। ওই প্রতিবেদন প্রকাশের পর যশোর বিসিএমসি কলেজের চেয়ারম্যান মো. আশরাফুল কবির কলেজের বিজ্ঞান ও.নাহিদুজ্জামান যশোর বিসিএমসি কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রজন্ম ডট কম পাতায় ‘ডিজিটাল অর্ডার’ শিরোনামে নাহিদুজ্জামানের উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করতে গিয়ে ‘ডিজিটাল অর্ডার’ নামের ইলেকট্রনিক প্রকল্প তৈরি করেছেন যশোর বিসিএমসি কলেজের টেলিযোগাযোগে ডিপ্লোমা তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুজ্জামান। ওই প্রতিবেদন প্রকাশের পর যশোর বিসিএমসি কলেজের চেয়ারম্যান মো. আশরাফুল কবির কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন নাহিদুজ্জামানকে।
আশরাফুল কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের কলেজে ১৬টি ক্লাব রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব। নাহিদের স্বপ্ন প্রযুক্তি নিয়ে কাজ করার।
তাই প্রতিবেদন প্রকাশের পরই সিদ্ধান্ত নিয়েছি, নাহিদ আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রশিক্ষক হিসেবে কাজ করবে। লেখাপড়ার খরচ জোগানোর জন্য যেখানে সে খণ্ডকালীন কাজ করে তার চেয়ে দ্বিগুণ সম্মানী দেওয়া হবে তাকে। যদি নাহিদের দ্বিমত না থাকে, তবে কলেজের পাঠ শেষে ওকে আমাদের কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ দেব। ’
নিজের কলেজে কাজের সুযোগ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদুজ্জামান বলেন, ‘ক্লাবের প্রশিক্ষক হওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় উপহার। ’ তিনি জানান, কোনো সমস্যা দেখলেই ইচ্ছে জাগে প্রযুক্তি দিয়ে তার সমাধান করার।
কিন্তু যেকোনো কাজে টাকা-পয়সা লাগে। লেখাপড়ার খরচ জোগানোর জন্য একটি কম্পিউটারের দোকানে খণ্ডকালীন কাজ করতাম আমি। এখন প্রশিক্ষক হিসেবে কাজের সুযোগ পাওয়ায় তাঁর অনেক সমস্যার সমাধান হলো এবং আরও মনোযোগ দিয়ে গবেষণা করতে পারবেন বলে জানান নাহিদুজ্জামান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।