আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম মণীষীদের সেরা বাণী সংকলন (বাছাইকৃত) - ৫

মনফুলের বাগানে স্বাগতম... ২৯/ কেউ একজন নিজামুল তুসীকে জিজ্ঞেস করল, রাজ্যাভিষেকের বয়স ১৫ বছর আর বিয়ের বয়স ১৮ বছর কেন? নিজামুল তুসী বললেন, রাজ্য শাসন করার চেয়ে স্ত্রী পালন করা অনেক কঠিন কাজ। ৩০/ মানুষের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক। যদি সে সত্যিকারভাবে অনুতপ্ত হয় তবে সে ফেরেশতা হয়ে যায় আর যদি পাপকেই ধরে রাখে তবে সে শয়তানে পরিণত হয়। - বুসতী ৩১/ অনেক লোকই দিনে অন্ততঃ পাঁচবার মুখ ধোয় কিন্তু পাঁচ বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা করে না। - ইব্রাহিম আদহাম ৩২/ মানুষ যখন আল্লাহকে ভয় করতে শিখে তখন তার অন্তরে কোন মানুষের ভয় থাকতে পারে না।

- ইবনে সীনা। ৩৩/ অসম্ভব আশার পিছনে যারা ঘুরে বেড়ায় তারা শেষ পর্যন্ত সম্ভব বস্তু হইতেও বঞ্চিত হয়। - তুসী ৩৪/ অবাধ্য ঘোড়ায় আরোহণ করার চেয়ে পদব্রজে চলা বেশী আরামদায়ক। - বুজুরচে মেহের। ৩৫/ সেলজুক বংশীয় সুলতান জালালউদ্দিন মালিক শাহ ওমর খৈয়ামের নিকট পয়গাম পাঠালেন, “পা ফুলে কষ্ট পাচ্ছি, শাসনকার্য পরিচালনা করতেও অসুবিধা হচ্ছে,অবিলম্বে একজন ডাক্তার পাঠান।

” ওমর খৈয়াম জবাব দিলেন, জাঁহাপনা! শাসনকাজ পরিচালনার জন্য মাথার ব্যবহার করতে শিখুন, পা এর উপর আর কতকাল চালাইবেন? --------------------------------------------------- সূত্র - কুড়ানো মানিক - মাওলানা মুহিউদ্দিন খান - মদীনা পাবলিকেশান্স ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.