একটা প্রশ্ন করি , এই কওমি মাদ্রাসা গুলি চলে সমাজের বিত্তবান , এমনকি সাধারন মানুষের দান খয়রাতের উপর । কুরবানির ঈদের সময় দেখা যায় এই বালক মাওলানারা দল বেধে চামড়া সংগ্রহ করে । আমরাও জাকাত ফেতরার টাকা দান করি । সমাজের সবায় তালেবে এলেমদের বেশ সম্মান এবং সহানুভূতির দৃষ্টিতে দেখে । আমার স্ত্রী মাঝে মাঝে আমার মহল্লার এতিমখানায় বিশেষ করে রমজানে উন্নত খাবার পরিবেশন করে । হঠাত তারা কোথা থেকে কি এমন আলাদিনের প্রদীপ পেলেন যে কোটি কোটি টাকা খরচ করে ঢাকা আসছেন ইসলামকে হেফাজত করতে ? তবে কি দুষ্ট লোকেরা যে বলে এই লংমার্চ হল বিশ্ব ব্যাপী জামাতের মিলিয়ন ডলার প্রজেক্টের আর একটা ধ্বংসাত্বক প্রচেষ্টা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।