সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। বিরক্ত মেয়ে আর দুষ্টু ছেলের ফাজিল কবিতা রচনা করেছেন: মহাকবি মাগুর একবার বলেছি তো তোমাকে ভালোবাসবো না তাহলে বার বার কেন বিরক্ত করছো? বিরক্ত না করে যে উপায় নাই তোমাকে ছাড়া জীবন ব্যার্থ! ব্যার্থ হবে কেন? আরো কত আছে শীলা, মুন্নি, সুস্মিতা থাকলে কি হবে? তারা কি তোমার মতো স্বাধীণচেতা? আচ্ছা ছেলে তো তুমি! কেন অযথা সময় নষ্ট করছো! নষ্ট সময় ভাবলে তুমি ভাবলে না আমার কষ্ট! যাও যাও অন্য কোথাও আমার কাছে লাভ নাই লাভ বুঝে কি ভালোবাসা হয়? লাভ খোঁজাটাই অন্যায়। ওকে ওকে এখন কি চাও? তাড়াতাড়ি বলে ফুটো! ফুটবো কিভাবে! আমি কি ককটেল, বোমা না গ্রেনেড! শুনো বলছি, কথা মাত্র দুটো। থাক থাক বলতে হবে না যত্তসব আজাইড়া প্যাচাল! এভাবে আর কতদিন করবে তুমি আমার সাথে ক্যাচাল?? বালিকা শোনেনা বালকের কথা মহাকবি মাগুরের মনে বড় ব্যাথা পরিশিষ্ট: মহাকবি মাগুরের না বলা কথা দুটো ছিলো " ভালোবাসি তোমাকে"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।