কেবলই নিজেকে খুঁজছি জানলার বাইরে দিয়ে যাচ্ছো তুমি জানলার বাইরে দিয়ে যাচ্ছিস তুই ধুলোর কাছে থাকছে জমা পায়ের ছাপ কাদার কাছে থাকছে জমা পায়ের ছাপ। জানলার বাইরে উদাসীন দুপুর অনাদুরে ভাঙা কলসীর পিঠে রোদ্দুর। নাম না জানা পাখির গান বুনো বেলির গন্ধ নিঃশব্দে ভাত ঘুম নিয়ে জানলার বাইরে দিয়ে যাচ্ছো তুমি। জানলার বাইরে বৃষ্টির অঝোর ধারা অনাদুরে ভাঙা কলসীর পেটে জলের ফোয়ারা। ভেজা কচুপাতার সিগ্ধতা বিকেলের বর্ষীয়ান জীর্ণ আলোটুকু নিয়ে জানলার বাইরে দিয়ে যাচ্ছিস তুই। জানলার বাইরে দিয়ে চলে গেলে তুমি জানলার বাইরে দিয়ে চলে গেলি তুই জানলার বাইরে অরক্ষিত পায়ের ছাপ জানলার ভিতরে ন্যাতানো অন্ধকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।