আমাদের কথা খুঁজে নিন

   

জানলার ভেজা কাঁচে -

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । খুব করে ইচ্ছে করে হারিয়ে যেতে বহুদুরে । হাতটি ধরে খুব নিশিতে জানলা পাশে একটু বসে হৃদয় ছোয়া আদর দিতে স্বপ্ন দিয়ে ঘুম পাড়াতে । মুখোমুখি আমরা দুজন চোখেচোখে কথোপকথণ ।

কিছুটা সময় হোক অপচয় রাতের আঁধার নেই কোন ভয় । তারা গোণার ছন্দ পেতে হাসনাহেনার গন্ধে মেতে চাঁদের সাথে বলব কথা জোনাক পোকার নিবিড়তা । শুণ্য চেয়ার দুলে ওঠে ঘড়ির কাটা বয়েই চলে অন্ধকারে কিসের ঘোরে নয়ন জুড়ে অশ্রু ঝড়ে ? মনের দুয়ার ওঠে খুলে কোন সময়ের কোন বা ভুলে ? সব মায়া সব ছায়া শুধুই কি চলে যাওয়া ? সময়ের হাহাকার বেজে ওঠে বারংবার । দুরের ঐ কুন্জবনে কোন পাখি মাতল গানে ? এত কাছে থেকেও দূরে আছে কোন অভিসারে ? জানলার ভেজা কাঁচে আঙ্গুলে কাব্য লিখে দিয়েছি তোমার তরে তবু কি মনে পড়ে ? দূরের ঐ হিজল বনে পেচারা সঙ্গোপণে শিকারের বায়না ধরে বসে থাকে ঘাপটি মেরে । টিমটিম জ্বলছে বসি নিয়নের বাতিগুলি হিমঝড় শুরু হয়ে কাটছে প্রহরগুলি ।

এত রাত ঘুমে ধরা শুধু তুমি আমি ছাড়া জাগছে নীল সে তারা প্রহরা দিচ্ছে কারা ? গীটারের টুংটাং বিধছে কী সুর তান ? মাঝরাতে নীরবতা ভেঙ্গে হয় খানখান । উচু উচু দালান জুড়ে চোখেরই অগোচরে কত কেউ করছে কী যে জানে সে নিজেই নিজে । অভাগা রাত্রি কাটে ভিড়িয়ে মনের ঘাটে এ তরী যাচ্ছে বাড়ি চলছে মায়ার গাড়ি । ছবি : সংগৃহীত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।