আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ যেভাবে

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। হেফাজতে ইসলাম বর্তমানে রাজনৈতিক অঙ্গনে একটি বহুল উচ্চারিত সংগঠনের নাম। এর আগেও সংগঠনটি সংবিধান সংশোধন বিষয়ে জোরালো ভূমিকা রেখেছিল। মূলত এই সংগঠনটি মাত্র আড়াই বছর আগে সৃষ্টি।

বাংলাদেশ কওমী মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের নিয়ে হেফাজতে ইসলাম ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ ঘটে। ওই বছর হাটহাজারি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ সুফিকে প্রধান করে ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়। এই সংগঠনের মূল লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে, ইসলামের মৌলিক বিধানাগুলো সমাজে প্রতিষ্ঠিত ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটি একটি অরাজনৈতিক সংগঠন। যদিও অনেকেই এদের অরাজনৈতিক বলতে নারাজ।

২০১০ সালের মহাজোট সরকার সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার চেষ্টা করলে হেফাজতে ইসলাম প্রতিবাদ করে। তখন তাদের প্রতিবাদের মুখে সরকার পিছু হঠতে বাধ্য হয়। এখন অনেকেই বলছেন, শুধুমাত্র শাহবাগ ঠেকাতে সরকারের প্ররোক্ষ মদদ রয়েছে তাদের পেছনে। (যদিও আমি রাজনীতি বুঝি না, তাই এই বিষয়টিও কম বুঝি। পাঠকরা বুঝে নিবেন, আশা করি)।

গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চের ব্লগাররা নবী করিম (সা.) কে কটূক্তি করায় আবারও ঝড় তোলেন তারা। হযরত মোহাম্মদ (সা.) কে অবমানা করে ব্লগাররা কটূক্তি করেছে অভিযোগ এনে ব্লগারদের ‘নাস্তিক’ সম্মোধন করে ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম আগামী ৬ মার্চ ঢাকা অভিমুখে লংমার্চ করবে সংগঠনটি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.