আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি জনপ্রিয় ওয়েব সাইডের শুরুর দিকের নস্টালজিক ওয়েবপেজ

পরিবর্তনশীল এই পৃথিবীর সব কিছুই যুগের সাথে তাল রেখে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এর কোনটি ধীরে ,আবার অন্যটি দ্রুতগতিতে। এটা নির্দ্বিধায় বলা যায়, কালের বিবর্তনে যে জিনিসটি আমরা অতিদ্রুততার সাথে প্রতিনিয়ত পরিবর্তিত হতে দেখছি সেটা হলো বিংশ শতাব্দীর অন্যতম প্রযুক্তি অন্তর্জাল বা ইন্টারনেট। বিগত বছরে ইন্টারনেটের স্পীড দ্রুত বৃদ্ধি নিঃসন্দেহে অন্যান্য পরিবর্তনশীল জিনিসগুলোকে ছাড়িয়ে গেছে। প্রসঙ্গক্রমে অন্তর্জালের কয়েকটি জনপ্রিয় সাইটের কথায় আসা যাক। খুবই অল্প সময়ে এই সমস্ত সাইটগুলোর আকার ও আকৃতির পরিবর্তন চোখে পরার মত। অন্তর্জালের বিখ্যাত ওয়েব সাইট ইয়াহু কিংবা ইউটিউব তাদের অন্তর্জালে আত্মপ্রকাশের সমসময়ের ছবির সাথে এখনকার ছবির আকার ও আকৃতিতে রয়েছে আমূল পরিবর্তন। এসব ওয়েব সাইডগুলোর বর্তমান চেহারায় তাদের অতীত কালের ছবির ডিজাইন বা চিন্হ একেবারেই অনুপস্থিত, যা আসলেই অবাক করার মত। যদিও সাইডগুলোর স্বত্তাধিকারীর নিকট অতীতের ইমেজগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং বর্তমান ওয়েবপেজে তারা পুরানো ডিজাইনের ছিটেফোঁটা সংরক্ষণ করার প্রয়োজন বোধ করেন না, এরপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগনিত ইন্টারনেট ব্যবহারকারী অনেকের কাছে সেই ইমেজগুলো এখনো স্মৃতিবহুল এবং নস্টালজিক। ১. আমাজন-১৯৯৪ ২.ইউটিউব-২০০৫ ৩.ইয়াহু -১৯৯৫ ৪. উইকিপিডিয়া -২০০১ ৫. টুইটার -২০০৬ ৬.গুগল -১৯৯৯ ৭. ফেসবুক -২০০৪ ৮. ই বে-১৯৯৮ ৯. সি এন ই টি -১৯৯৫ ১০. টাম্বলর-২০০৭  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।