আমাদের কথা খুঁজে নিন

   

জয়নাল ভাই আর নেই, আরেকটি মেধাবী পি,এইচ,ডি গবেষকের প্রান কেড়ে নিল ঘাতক ট্রাক । ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন।

দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে। আমাদের সবার প্রান প্রিয় মোহাঃ জয়নাল আবেদিন, পিতাঃ মোহাঃ আব্দুল হালিম, গ্রামঃ ফুলশহর, পোঃ শালকনা, থানাঃ শার্শা, জিলাঃ যশোর। পি,এইচ,ডি গবেষক ফাইয়ুম বিশ্ববিদ্যালয়, মিশর আজ রাত ৮টার সময় ঢাকা থেকে যশোর যাওয়ার পর ওখান থেকে রিক্সা যোগে বাড়ি ফেরার সময় ঘাতক ট্রাকের চাপায় ইন্তেকাল করেন.............. ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন। মরহুম জয়নাল ভাই বিশ্ববিখ্যাত আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে কৃতিত্বের সাথে অনার্স পাশ করেন, ২০১০ সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে এম, ফিল ডিগ্রি লাভ করেন। তিনি ফাইয়ুম বিশ্ববিদ্যালয়, মিশরে পি,এইচ,ডি গবেষনায়রত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। ওনার ইন্তেকালে বাংলাদেশের একজন উদারপন্থী আলেমেদ্বীন হারাল। আমরা ওনার রুহের মাগফেরাত কামনা করছি। উনি বেশ কয়েক মাস আগে বিবাহ করেছেন, ওনার সদ্যবিবাহিত স্ত্রীর প্রতি সমবেদনা জানাচ্ছি। এখন কথা হলো এভাবে আর কতোদিন এভাবে আমরা মেধাবীমুখ হারাব।

বেশ কিছুদিন আগে আমরা হারিয়েছি মিশুক মুনির স্যারকে, আরো কত মেধাবী এভাবে নিরিবে চলে যাচ্ছে, আমরা কি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিয়ে বাংলাদেশে জীবিন যাপন করতে পারবনা? নিরাপদ সড়ক চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.