জানতে চাই অনেক কিছু..... ভারতীয় ভিসা আবেদন করতে বা ভিসার জন্য এ্যাম্বাসী ফেস করতে হলে প্রথমে অনলাইনে আবেদন করে ভিসা প্রাপ্তির জন্য সিরিয়াল নিতে হয় অর্থাৎ কোন তারিখে এ্যাম্বাসীতে যেতে হবে সেটা আগাম জানিয়ে দেওয়া হয়। আবেদন করার জন্য ডাটা ইনপুট দেওয়ার ৫ দিনের মধ্যে তারিখের জন্য আবেদন করতে হয়। ৫ দিনের মধ্যে তারিখের আবেদন না করলে নতুন করে আবার ডাটা ইনপুট দিতে হয়। কিছুদিন আগে দেখা গেছে যে, ডাটা ইনপুট দেওয়ার সাথে সাথে তারিখ পাওয়া গেছে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে, সকাল ৫.৩০ মিনিটের সময় অনলাইনে বসে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা করার পর হয়তো তারিখ পাওয়া যাচ্ছে।
এর পর সারাদিন-সারারাত চেষ্টা করেও আর তারিখ পাওয়া যায় না। ভারতীয় ভিসা প্রাপ্তির এই ভেলকীবাজী'র কারণ বোঝা যাচ্ছে না। ভোরে চেষ্টা করেও যখন সফল হতে পারছি না তখন এই ভিসা প্রাপ্তির তারিখ কখন পাবো তারও কোন সঠিক সময় আমার জানা নেই। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি বুঝতে পারছি না। সকাল সাড়ে পাঁচটায় অনলাইনে কাজ করার সময় একটা মেসেজে বলে "আইএমটি ৫.০০ টায় ভিসার তারিখ প্রদান করা হবে", আইএমটি ৫.০০ টা অর্থ আমাদের দেশের ৫.৩০ মিনিট।
সকাল ৬.৪৫ মিনিট পর্যন্ত এই মেসেজ দিয়ে পরে দেখা যায় যে, আজ আর কোন তারিখ দেওয়া হবে না। এ নিয়ে ভীষন দ্বিধায় আছি যে, কবে পাব এই ভিসার জন্য লাইনে দাড়ানোর তারিখ !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।